গরমে শরীর ঠান্ডা রাখতে যে ফলগুলো খাবেন
গরমে শরীর ঠান্ডা রাখতে যে ফলগুলো খাবেন

গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তীব্র তাপদাহে শরীর ঠান্ডা রাখা বেশ কঠিন হয়ে পড়েছে। তবে কিছু প্রাকৃতিক ফল রয়েছে যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং শীতল রাখতে কার্যকর ভূমিকা রাখে। চলুন জেনে নেওয়া যাক গরমে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এমন কয়েকটি ফল সম্পর্কে।

তরমুজ

গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে তরমুজ একটি চমৎকার ফল। এই ফলে থাকা কুলিং প্রপার্টি শরীরের অতিরিক্ত তাপ কমাতে সহায়তা করে। তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যামিনো অ্যাসিড ও অন্যান্য উপাদান যা দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তরমুজের রস খেতেও অত্যন্ত সুস্বাদু, যা পিপাসা মেটাতেও কার্যকর।

শসা

গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে শসার বিকল্প নেই। শসায় পানির পরিমাণ বেশি থাকায় এটি শরীরকে হাইড্রেটেড রাখে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। শসা সরাসরি খাওয়া বা সালাদে মিশিয়ে খাওয়া যায়। এটি শরীরকে শীতল রাখার পাশাপাশি প্রয়োজনীয় পুষ্টিও সরবরাহ করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কমলালেবু

গরমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে কমলালেবু খাওয়া যেতে পারে। ভিটামিন সি সমৃদ্ধ কমলালেবুতে রয়েছে প্রচুর পরিমাণে পানি। এটি শরীরকে ঠান্ডা রাখার পাশাপাশি পানির মাত্রা সঠিক পরিমাণে বজায় রাখতে সাহায্য করে। ফলে ডিহাইড্রেশনের সমস্যা দেখা দেয় না। কমলালেবুর রস বা সরাসরি ফল খাওয়া উভয়ই উপকারী।

কলা

গরমে শরীর ঠান্ডা রাখতে কলাও একটি কার্যকর ফল। কলায় থাকা বিভিন্ন উপাদান দেহের অতিরিক্ত তাপ শোষণ করতে সাহায্য করে। যারা সকালে কর্নফ্লেক্স খান, তারা কলার টুকরো মিশিয়ে খেতে পারেন। এছাড়া কলা দিয়ে সহজেই স্মুদি তৈরি করে খাওয়া যায়, যা শরীরকে শীতল রাখতে এবং শক্তি জোগাতে সহায়তা করে।

গরমের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর ঠান্ডা রাখতে এই ফলগুলো নিয়মিত খাওয়ার অভ্যাস করা উচিত। প্রাকৃতিক উপায়ে শরীরকে হাইড্রেটেড ও শীতল রাখতে এগুলো অত্যন্ত কার্যকর।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ