মর্নিং গ্লোরি স্টার-ফ্রাই
ছবি: কবির হোসেন
উপকরণ
- কলমি শাক ১ আঁটি
- রসুন ৫-৬ কোয়া (কুচি)
- শুকনা মরিচ ২টি
- পেঁয়াজ ১টি (কুচি)
- লবণ স্বাদমতো
- তেল ২ টেবিল চামচ
- একটু সয়া সস (ঐচ্ছিক)
প্রণালি
প্রথমে কলমি শাক ভালো করে ধুয়ে নিন। তারপর ২-৩ ইঞ্চি করে কেটে নিতে হবে। কড়াইতে তেল গরম করে রসুন ও শুকনা মরিচ দিন। সুগন্ধ বের না হওয়া পর্যন্ত ভাজতে হবে। এবার পেঁয়াজ দিয়ে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। এরপর কলমি শাক দিয়ে ভালো করে নেড়ে নিন। লবণ ও একটু সয়া সস দিন। ৩-৫ মিনিট ঢেকে রাখতে হবে। শাক নরম হয়ে যাবে। নামিয়ে পরিবেশন করুন। এই রেসিপিটি অত্যন্ত সহজ এবং দ্রুত তৈরি করা যায়। মর্নিং গ্লোরি স্টার-ফ্রাই স্বাস্থ্যকর ও সুস্বাদু একটি পদ। এটি ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন। আরও পড়ুন: গুড়ের রসগোল্লার রেসিপি।


