রংপুরে কোচিং সেন্টারে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
রংপুরে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

রংপুরের পীরগাছা উপজেলায় একটি কোচিং সেন্টারে ৯ বছরের এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি দেলোয়ার হোসেন সাগরকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (৬ মে) রাতে গাজীপুরের কোনাবাড়ী রূপজান টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দেলোয়ার হোসেন পীরগাছা উপজেলার সুন্দর এলাকার মফিজুল ইসলামের ছেলে।

ঘটনার বিবরণ

র্যাব জানায়, পীরগাছার সুন্দর এলাকায় একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করতেন দেলোয়ার হোসেন সাগর। ওই কোচিং সেন্টারে পড়াশোনা করত ৯ বছর বয়সী এক কন্যাশিশু। গত রমজান মাসে আসামির স্ত্রী তার বাবার বাড়ি গেলে আসামি ভুক্তভোগী শিশুটিকে কুপ্রস্তাব দেয়। পরে পঞ্চম রোজার দিন দেলোয়ার ওই শিশুকে একটি কক্ষে আটকে রেখে গলায় ছুরি ধরে ধর্ষণ করে।

এরপর থেকে আসামি দেলোয়ার ওই শিশুটিকে একাধিকবার ধর্ষণ করে। সর্বশেষ গত ১৯ এপ্রিল কোচিং সেন্টার থেকে শিক্ষার্থীরা চলে গেলে ওই কন্যাশিশুকে কোচিং সেন্টারে ঝাড়ু দেওয়ার কথা বলে আটকে রাখে সাগর। পরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার করে। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে কোচিং সেন্টারে এলে সাগর পালিয়ে যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মামলা ও গ্রেফতার

এই ঘটনায় ২২ এপ্রিল ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে পীরগাছা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামি দেলোয়ার হোসেন সাগর পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৬ মে) রাতে গাজীপুর থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১৩।

র্যাব-১৩-এর সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী শুক্রবার (৮ মে) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ