হাটহাজারীতে বিরল প্রজাতির ‘লাল-গলা ঢোঁড়া’ সাপ উদ্ধার
হাটহাজারীতে বিরল প্রজাতির লাল-গলা ঢোঁড়া সাপ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় একটি বিরল প্রজাতির বিষধর লাল-গলা ঢোঁড়া সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বিকালে চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড সন্দীপপাড়া এলাকার নোয়ামিয়া সর্দার বাড়ির মো. আলাউদ্দিনের বাড়ির রান্নাঘর থেকে সাপটি উদ্ধার করা হয়।

বিরল ও বিষধর সাপ

লাল-গলা ঢোঁড়া একটি বিষধর সাপ। কামড় দিলে মানুষের মৃত্যু অবধারিত। সাপটির ইংরেজি নাম ‘রেড-নেকড কিলব্যাক’ এবং বৈজ্ঞানিক নাম র্যাবডোফিস সাবমিনিএটাস। এটি বর্তমানে বিরল প্রজাতির সাপে পরিণত হয়েছে।

উদ্ধারকারী দল

সাপটি উদ্ধার করে বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠন ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশের হাটহাজারী উপজেলার প্রতিনিধি রেজাউল করিম রাকিব।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি জানান, উদ্ধার করা বিরল প্রজাতির সাপটি দেখতে ঢোঁড়া সাপের মতোই, শুধু মাথা থেকে গলা পর্যন্ত লাল। এরা বিষাক্ত ও বিষধর সাপ। যদিও এরা সাধারণত নিরীহ প্রকৃতির হয়, তবে আত্মরক্ষার জন্য বিষ প্রয়োগ করতে পারে। এটি বাংলাদেশে পাওয়া যায় এবং মূলত পার্বত্য চট্টগ্রামসহ বিভিন্ন বনাঞ্চল ও জলাশয়ের আশপাশে দেখা যায়।

পরবর্তী পদক্ষেপ

সাপটি উদ্ধারের পর স্থানীয় বন বিভাগের কর্তাদের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তীতে বন বিভাগের কর্মকর্তারা তাদের বন বিভাগের আওতাধীন গহীনে অরণ্যে অবমুক্ত করবে বলে জানা গেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ