সিদ্ধ আলু অনেকেরই প্রিয় খাবার। অনেকে সকালের নাস্তায় এটি খেয়ে থাকেন। তবে লিভারের স্বাস্থ্য ও রক্তের কোলেস্টেরলের ওপর এর প্রভাব সম্পর্কে অনেকেই জানেন না।
লিভারের স্বাস্থ্যে প্রভাব
লিভার শরীরের চর্বি প্রক্রিয়াজাত করে। তাই স্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাবার লিভারের ওপর বাড়তি চাপ ফেলে। কিন্তু সিদ্ধ আলুতে কোনো স্যাচুরেটেড ফ্যাট বা অতিরিক্ত চিনি নেই, ফলে এটি লিভারবান্ধব খাবার।
কোলেস্টেরল নিয়ন্ত্রণে ভূমিকা
সিদ্ধ আলুতে প্রচুর ডায়েটারি ফাইবার ও পটাশিয়াম থাকে। এগুলো ক্ষতিকর কোলেস্টেরল কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। ফলে হৃদযন্ত্র ও রক্তনালীর স্বাস্থ্যের জন্যও উপকারী।
ভাজা আলুর তুলনায় সিদ্ধ আলু বেশি স্বাস্থ্যকর?
ভাজা আলুতে ক্ষতিকর চর্বির পরিমাণ বেশি, যা ওজন বাড়ায় এবং খারাপ কোলেস্টেরল বাড়ায়। এতে হৃদরোগের ঝুঁকিও বাড়ে। এসব চর্বি লিভারের ওপর চাপ সৃষ্টি করে, যা দীর্ঘমেয়াদে ক্ষতিকর।
অতিরিক্ত চর্বিযুক্ত খাবার ক্যালরি ও ওজন বাড়ায়, যা হৃদযন্ত্র ও লিভারের স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে। ভাজার সময় আলুর কিছু ভিটামিন ও খনিজও নষ্ট হয়। তাই লিভার ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সিদ্ধ আলুই উত্তম পছন্দ।



