প্রতিদিনই আমরা কেনাকাটার জন্য কোথাও না কোথাও যাই। কিন্তু দেখা যায়, রাজধানীতে আপনি যেখানে কেনাকাটা করতে যাবেন, সেই এলাকার মার্কেট বন্ধ থাকলে বিপাকে পড়তে হয়। তাই বুধবার (১০ জুন) রাজধানীর কোন কোন এলাকার মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে, তা আগে জেনে নেওয়া জরুরি।
বন্ধ থাকা মার্কেট ও শপিংমল
আজ যেসব মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে, তার তালিকা নিচে দেওয়া হলো:
- পাবলিক ওয়ার্কস সেন্টার
- ইউনিটি প্লাজা
- যমুনা ফিউচার পার্ক
- নুরুনবী সুপার মার্কেট
- ইউনাইটেড প্লাজা
- কুশল সেন্টার
- এবি সুপার মার্কেট
- আমির কমপ্লেক্স
- উত্তরার মাসকট প্লাজা
যেসব এলাকার দোকানপাট বন্ধ
এছাড়া নিচের এলাকাগুলোর দোকানপাটও বন্ধ থাকবে:
- বারিধারা
- সাঁতারকুল
- শাহাজাদপুর
- নিকুঞ্জ-১ ও ২
- কুড়িল
- বসুন্ধরা আবাসিক এলাকা
- মধ্য ও উত্তর বাড্ডা
- জগন্নাথপুর
- খিলক্ষেত
- উত্তরখান
- দক্ষিণখান
- জোয়ার সাহারা
- আশকোনা
- বিমানবন্দর সড়ক
- উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত এলাকা
ঢাকার বাসিন্দাদের সুবিধার্থে এই তালিকা প্রকাশ করা হলো। যারা আজ কেনাকাটা করতে চান, তারা উপরের তালিকা দেখে নিশ্চিত হয়ে বের হবেন, যাতে অপ্রয়োজনীয় ভোগান্তি এড়ানো যায়।



