আস্ত মসলায় গরুর ভুনা মাংস
কুরবানির ঈদে গরুর মাংসের নানা পদ ছাড়া যেন উৎসবই পূর্ণতা পায় না। সাধারণত সময় বাঁচাতে অনেকেই গুঁড়া মসলা ব্যবহার করেন। তবে ভিন্ন স্বাদ ও ঘ্রাণ পেতে আস্ত মসলা দিয়ে তৈরি করতে পারেন সুস্বাদু গরুর ভুনা। এতে মাংসের স্বাদ যেমন বাড়ে, তেমনি মসলার প্রাকৃতিক সুবাসও বজায় থাকে।
উপকরণ
- গরুর মাংস— ১ কেজি
- পেঁয়াজ (মোটা করে কাটা)— ১ কাপ
- আদা (টুকরা করা)— ১ কাপ
- রসুনের কোয়া— ৮ টি
- শুকনা মরিচ— ৭-৮ টি
- দারুচিনি— ৩ টুকরা
- এলাচ— ৪ টি
- লেবুর রস— ১ টেবিল চামচ
- ভাজা আস্ত জিরা— ১ চা চামচ
- গোলমরিচ— ১০ টি
- বেরেস্তা— আধা কাপ
- কাঁচামরিচ— ৭-৮ টি
- ঘি— ২ টেবিল চামচ
- টক দই— ২ চা চামচ
- লবণ— স্বাদমতো
- তেল— প্রয়োজনমতো
প্রস্তুত প্রণালি
- প্রথমে গরুর মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর লবণ ও টক দই মিশিয়ে প্রায় ৩০ মিনিট মেরিনেট করে রাখুন।
- তারপর আদা, রসুন, শুকনা মরিচ, দারুচিনি, এলাচ, গোলমরিচ ও ভাজা জিরা যোগ করে আরও আধা ঘণ্টা মেরিনেট করুন।
- এবার একটি পাত্রে তেল গরম করে মেরিনেট করা মাংস দিয়ে মাঝারি আঁচে ভালোভাবে কষিয়ে নিন। কষানোর সময় লেবুর রস মিশিয়ে দিন।
- মাংস থেকে তেল ছেড়ে এলে প্রয়োজনমতো গরম পানি দিয়ে ঢেকে সিদ্ধ করুন।
- মাংস নরম হয়ে এলে বেরেস্তা, ঘি ও কাঁচামরিচ যোগ করে কম আঁচে আরও কিছুক্ষণ দমে রাখুন।
- মসলার ঘ্রাণ মাংসের সঙ্গে ভালোভাবে মিশে গেলে চুলা থেকে নামিয়ে নিন।
গরম গরম পোলাও, খিচুড়ি বা সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন সুগন্ধি আস্ত মসলার গরুর ভুনা।


