ঝাল ও ঝাঁঝালো স্বাদের খাবার পছন্দ করলে বিফ চিলি হতে পারে দারুণ একটি পদ। অল্প উপকরণে সহজেই ঘরেই তৈরি করা যায় রেস্টুরেন্ট-স্টাইল এই সুস্বাদু খাবারটি, যা ভোজনরসিকদের কাছে বেশ জনপ্রিয়।
উপকরণ
- গরুর মাংস ২০০ গ্রাম
- পেঁয়াজ ২টি
- কাঁচামরিচ ৭টি
- ক্যাপসিকাম ১টি
- রসুনের কোয়া ৪টি
প্রস্তুত প্রণালি
প্রথমে গরুর মাংস একটি ডিম ও লবণ দিয়ে মেখে নিতে হবে। এরপর কড়াইয়ে সামান্য তেলে মাংসটি কষিয়ে নিতে হবে।
অন্য একটি প্যানে তেল গরম করে এতে পেঁয়াজ, কাঁচামরিচ, ক্যাপসিকাম ও রসুন দিয়ে হালকা ভেজে নিতে হবে। এরপর কষানো গরুর মাংস যোগ করতে হবে। সঙ্গে দিতে হবে সয়া সস, ওয়েস্টার সস, টেস্টিং সল্ট ও ময়দা। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে আরও ৫ মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু বিফ চিলি।



