খাসির কোরমা একটি ঐতিহ্যবাহী এবং সুস্বাদু পদ যা ঈদের দিনের দুপুরের পাতে বিশেষ আকর্ষণ যোগ করে। এই রেসিপিটি অনুসরণ করে আপনি সহজেই ঘরে বসে মুখরোচক খাসির কোরমা তৈরি করতে পারেন। নিচে উপকরণ ও প্রণালি বিস্তারিত দেওয়া হলো।
উপকরণ
- খাসির মাংস: ২ কেজি
- আদাবাটা: ২ টেবিল চামচ
- রসুনবাটা: দেড় টেবিল চামচ
- পেঁয়াজবাটা: ৩ টেবিল চামচ
- কাঠবাদাম ও কাজুবাদামবাটা: ২ টেবিল চামচ
- গরমমসলার গুঁড়া: ১ চা-চামচ
- জায়ফল-জয়ত্রীগুঁড়া: আধা চা-চামচ
- সাদা গোলমরিচের গুঁড়া: ১ চা-চামচ
- টক দই: ১ কাপ
- টমেটো সস: ৩ টেবিল চামচ
- ধনেগুঁড়া: ১ চা-চামচ
- জিরাগুঁড়া: ২ চা-চামচ
- মরিচগুঁড়া: ১ চা-চামচ
- লবণ: পরিমাণমতো
- তেল: আধা কাপ
- ঘি: পৌনে ১ কাপ
- দুধ: ১ কাপ
- চিনি: ২ টেবিল চামচ
- তেঁতুলের ক্বাথ: স্বাদমতো
- মালাই: আধা কাপ
- কেওড়া: ১ টেবিল চামচ
- আলুবোখারা: ৮টি
- কাঁচা মরিচ: ৮টি
- পেঁয়াজ বেরেস্তা: আধা কাপ
প্রণালি
প্রথমে মাংস টুকরা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার তাতে দই, সামান্য আদা-রসুন, পেঁয়াজবাটা এবং লবণ দিয়ে মাখিয়ে ২-৩ ঘণ্টা রেখে দিন। কড়াইতে তেল ও আধা কাপ ঘি গরম করে পেঁয়াজ ভাজুন। তাতে সব বাটা মসলা, গরমমসলা এবং গুঁড়া মসলা দিয়ে কয়েকবার কষিয়ে মাংস দিন। তেল ওপরে উঠে এলে গরম পানি ও আলুবোখারা দিতে হবে। মাংস সেদ্ধ হয়ে ঝোল কমে এলে চিনি, দুধ, বাদামবাটা, কেওড়া এবং কাঁচা মরিচ দিয়ে নাড়ুন। কিছুক্ষণ পর বেরেস্তা ও গরমমসলার গুঁড়া মেশান। এবার মাংসে মালাই ও বাকি ঘিটুকু দিয়ে চুলা থেকে নামিয়ে নিন। খাসির কোরমা পরিবেশন করুন গরম গরম।
আরও পড়ুন: মেজবানি গরুর মাংসের রেসিপি। ২১ মে ২০২৬। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। রসনা থেকে আরও পড়ুন: মাংস, খাবারদাবার, ঈদের রান্নাবান্না, রান্না।



