খেজুর দিয়ে গরুর কাবাব তৈরি করুন সহজেই। এই রেসিপিতে গরুর মাংসের কিমা ও খেজুরের মিষ্টি স্বাদ একত্রিত হয়ে একটি অনন্য স্বাদ তৈরি করে। নিচে উপকরণ ও প্রণালি দেওয়া হলো।
উপকরণ
- গরুর মাংসের কিমা ৫০০ গ্রাম
- খেজুরকুচি আধা কাপ
- দারুচিনিগুঁড়া আধা চা-চামচ
- জিরাগুঁড়া ১ চা-চামচ
- চিলি ফ্লেক্স ১ চা-চামচ
- ধনেপাতা সামান্য
- মাখন পরিমাণমতো
প্রণালি
- একটি পাত্রে গরুর কিমার সঙ্গে খেজুরকুচি, দারুচিনিগুঁড়া, জিরাগুঁড়া, চিলি ফ্লেক্স ও ধনেপাতা মিশিয়ে নিন।
- মিশ্রণটি ভালো করে মেখে শিকে কাবাবের আকারে গেঁথে নিন।
- গ্রিল বা ওভেনে কাবাবগুলো গ্রিল করুন। গ্রিল করার সময় মাখন ব্রাশ করলে কাবাবে চকচকে ভাব আসবে।
আরও পড়ুন: গুড়ের রসগোল্লার রেসিপি - ০২ এপ্রিল ২০২৬। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। রসনা থেকে আরও পড়ুন: ঈদের রান্নাবান্না, রেসিপি, খাবার, নকশা।


