দুপুরের পর ৬ অভ্যাসে ওজন বাড়ে, সতর্ক হন এখনই
দুপুরের পর ৬ অভ্যাসে বাড়ে ওজন, সতর্ক হন

ওজন কমানোর প্রচেষ্টায় আমরা সাধারণত সকালের রুটিন বা রাতের ঘুমের ওপর যতটা গুরুত্ব দিই, দুপুরের পরবর্তী সময়ের অভ্যাসের দিকে ততটা নজর দেওয়া হয় না। অথচ দিনের এই সময়টিই আমাদের ওজন বাড়ার পেছনে বড় ভূমিকা রাখতে পারে। দুপুরের খাবার ও রাতের খাবারের মধ্যবর্তী দীর্ঘ সময়ে আমাদের কিছু ভুল অভ্যাসের কারণে বিপাক প্রক্রিয়া ধীর হয়ে যাওয়া, ইনসুলিন স্পাইক এবং অতিরিক্ত ক্যালোরি গ্রহণের প্রবণতা তৈরি হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ওজন নিয়ন্ত্রণে দুপুরের পর যেসব ভুল এড়িয়ে চলবেন:

  1. খাবার বাদ দেওয়া: দুপুরের পর দীর্ঘ সময় না খেয়ে থাকা ওজন কমানোর উলটো ফল দেয়। অনেক সময় ক্যালোরি বাঁচানোর আশায় অনেকে দুপুরের খাবার এড়িয়ে চলেন, যা পরবর্তীতে অতিরিক্ত ক্ষুধার সৃষ্টি করে। এর ফলে রাতের খাবারে বা অন্য সময়ে আমরা প্রয়োজনের চেয়ে বেশি খেয়ে ফেলি।
  2. অস্বাস্থ্যকর স্ন্যাকস: দুপুরের পর ক্লান্তি কাটাতে আমরা অনেকেই চিপস, বিস্কুট বা মিষ্টি পানীয়র ওপর নির্ভরশীল হয়ে পড়ি। প্রক্রিয়াজাত এই খাবারগুলো ওজন কমানোর প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করে।
  3. মনোযোগহীন খাবার: কাজ করতে করতে বা টিভি দেখতে দেখতে খাওয়ার অভ্যাস আমাদের অজান্তেই ক্যালোরি গ্রহণের পরিমাণ বাড়িয়ে দেয়। এতে মস্তিষ্ক বুঝতে পারে না আপনি কতটা খাচ্ছেন।
  4. শারীরিক স্থবিরতা: বিকালের দিকে একেবারেই নড়াচড়া না করা আপনার মেটাবলিজম কমিয়ে দেয়। শরীরকে সচল রাখা ওজন কমানোর জন্য জরুরি।
  5. তরল ক্যালোরি: অনেকেই বিকেলে চা-কফি বা এনার্জি ড্রিংকস পান করেন, যা চিনির কারণে ক্যালোরিতে ভরপুর থাকে কিন্তু পুষ্টিগুণ থাকে খুবই সামান্য।
  6. দীর্ঘসময় বসে থাকা: দুপুরের খাবারের পর একটানা দীর্ঘক্ষণ বসে কাজ করা শরীরের মেদ পোড়ানোর এনজাইমগুলোকে নিষ্ক্রিয় করে দেয়। সিড়ি ব্যবহার না করে লিফটে ওঠা বা এক জায়গায় বসে থাকার অভ্যাস ক্যালোরি খরচের সুযোগ কমিয়ে দেয়।

ওজন নিয়ন্ত্রণে আপনার যা করা উচিত

  • সচেতন স্ন্যাকস: দুপুরের পর ক্ষুধা পেলে প্রক্রিয়াজাত খাবারের বদলে ফলমূল, শাকসবজি বা বাদামজাতীয় পুষ্টিকর খাবার খাওয়ার পরিকল্পনা করুন। এতে রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল থাকবে।
  • পর্যাপ্ত পানি পান: অনেক সময় তৃষ্ণাকে শরীর ক্ষুধা হিসেবে ভুল করে। তাই সারাদিন পর্যাপ্ত পানি পান করুন, যা ক্ষুধা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে।
  • শারীরিক সচলতা: কাজের ফাঁকে হালকা হাঁটাচলা বা দ্রুত শরীরচর্চা করুন। এটি আপনার এনার্জি লেভেল বাড়াবে এবং মেটাবলিজমকে গতিশীল রাখবে।

দুপুরের খাবারের পর থেকে রাতের খাবার পর্যন্ত সময়টি ওজন কমানোর ক্ষেত্রে সবচেয়ে সংবেদনশীল। এই সময়ের ছোটখাটো ভুলগুলোই অনেক সময় শরীরে বাড়তি মেদ জমার কারণ হয়ে দাঁড়ায়। সঠিক অভ্যাস গড়ে তোলার মাধ্যমে আপনি আপনার ওজন কমানোর লক্ষ্যকে আরও ত্বরান্বিত করতে পারেন।