মেট গালা ২০২৬: ফ্যাশন ও শিল্পের অনন্য সম্মিলন
মেট গালা ২০২৬: ফ্যাশন ও শিল্পের অপূর্ব মেলবন্ধন

ফ্যাশন জগতের বহুল প্রতীক্ষিত আসর ‘মেট গালা’ শুরু হয়েছে। এদিন বিখ্যাত সব তারকা ও ফ্যাশন আইকনের পদচারণায় মুখর হয়ে ওঠে লালগালিচা। এবারের ড্রেস কোড ছিল - ফ্যাশন ইজ আর্ট, যেখানে পোশাককে পরিধানযোগ্য শিল্পকর্ম হিসেবে ভাবতে উৎসাহ দেওয়া হয়েছে। থিমকে কেন্দ্র করে এবারের আয়োজনে অনেকেই হাজির হয়েছেন নজরকাড়া, সাহসী এবং কনসেপচুয়াল লুকে। দেখা যাচ্ছে, সাদা-কালো, প্যাস্টেল, মেটালিক আর আর্থি টোনে এবারের রেড কার্পেট মাতিয়েছেন তারকারা।

মার্গো রবি

মার্গো রবি হাজির হন শ্যানেলের স্ট্র্যাপলেস গোল্ড গাউনে। ফুলের পাপড়ি দিয়ে সাজানো ট্রেনটি এর বিশেষ আকর্ষণ। এই গাউন তৈরি করতে সময় লেগেছে ৭৬১ ঘণ্টা, আর এতে ব্যবহার করা হয়েছে ১,১০০টি এমব্রয়ডারি পিস।

সাবরিনা কার্পেন্টার

সাবরিনা কার্পেন্টার একেবারে ইউনিক ও কনসেপচুয়াল লুকে মেট গালায় হাজির হন। তিনি পরেছিলেন পুরনো ফিল্ম রিল দিয়ে তৈরি একটি কাস্টম ডিওর গাউন। এই ফিল্ম স্ট্রিপের ভেতরে ছিল হামফ্রি বোগার্ট ও অড্রে হেপবার্ন অভিনীত ক্লাসিক সিনেমা সাবরিনার ফুটেজ। আকর্ষণীয় দিক ছিল ২০-এর দশকের অনুপ্রেরণায় তৈরি তার হেডপিস লুকটিও। হলিউড গ্ল্যামারের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি এই ফিল্ম-ইনস্পায়ার্ড লুকটি ফ্যাশনপ্রেমীদের কাছেও বেশ প্রশংসিত হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অ্যান হ্যাথাওয়ে

এখন পর্যন্ত মোট নয়বার মেট গালায় অংশ নিয়েছেন অ্যান হ্যাথাওয়ে। ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’-এর ব্যস্ত প্রমোশন ট্যুরের মধ্যেও তিনি এবারের মেট গালায় হাজির হয়েছেন। ড্রেস কোড মাথায় রেখে বেছে নেন মাইকেল করসের একটি কাস্টম গাউন। বল গাউনের এই ডিজাইনটি একদিকে মিনিমাল, অন্যদিকে যেন এক জীবন্ত ক্যানভাস। প্লাঞ্জিং নেকলাইন এবং হাই-লেগ স্লিটের সঙ্গে পুরো গাউনজুড়ে রয়েছে হাতে আঁকা পেইন্টিং, যা পোশাকটিকে রূপ দিয়েছে চলমান এক শিল্পকর্মে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জর্জিনা রদ্রিগেজ

ফুটবলের রাজপুত্র ক্রিশ্চিয়ানো রোনালদোর বাগদত্তা জর্জিনা রদ্রিগেজ হাজির হন একেবারে প্যাস্টেল লুকে। ৩২ বছর বয়সী এই মডেল বেছে নিয়েছেন টিল করসেট গাউন, যার সঙ্গে আছে ম্যাচিং শিয়ার ভেইল।

জিজি হাদিদ

সুপারমডেল জিজি হাদিদ এসেছেন কাস্টম শিয়ার মিউ মিউ গাউনে। কালো মেশ ফ্যাব্রিকের সম্পূর্ণ স্বচ্ছ বেসের ওপর তৈরি এই গাউনটিতে ফুটে উঠেছে জটিল ধূসর প্যাচওয়ার্ক, সূক্ষ্ম ফ্লোরাল এমব্রয়ডারি এবং ক্রিস্টাল অলংকরণ। এই ‘বডি-ফোকাসড’ ডিজাইন জিজির আত্মবিশ্বাসী উপস্থিতিকে আরও জোরালো করে তুলেছে। জানা গেছে, অত্যন্ত নিখুঁত এই গাউনটি তৈরি করা হয়েছিল মাত্র দুই দিনের মধ্যে।

ডোজা ক্যাট

মেট গালা থিমকে সম্পূর্ণভাবে ধারণ করা তারকাদের মধ্যে ডোজা ক্যাট সবসময়ই আলাদা করে নজর কাড়েন। এবার লাল গালিচায় তিনি এসেছেন গ্রিক অনুপ্রাণিত সেন্ট লরঁর গাউনে। গাউনের সবচেয়ে ব্যতিক্রমী দিক এর সিলিকন ফ্যাব্রিক, যা ক্ল্যাসিক গ্রিক সিলুয়েটকে দিয়েছে আধুনিক ভাস্কর্যধর্মী টেক্সচার। ফলাফল হিসেবে তৈরি হয়েছে এই সাহসী ও কনসেপচুয়াল লুক।

লিসা

ব্ল্যাকপিংকের লিসা হাজির হন একেবারে স্বপ্নময় ও ভাস্কর্যধর্মী এক লুকে। তাঁর কাস্টম অল-হোয়াইট শিয়ার আউটফিটটি তৈরি করতে লেগেছে প্রায় ৩,০০০ ঘণ্টা। ৬৬,৯৬০টি ক্রিস্টাল দিয়ে সাজানো পুরো আউটফিট।

রিয়ানা

মেটালিক স্কাল্পচরাল আউটফিটে রিয়ানা এসেছেন একেবারে আর্কিটেকচারাল সিলুয়েটের মতো এক লুকে। ক্রিস্টাল ডিটেইলিং বডিস পুরো লুকটিকে দিয়েছে মেটাল ইফেক্টস।

সেরেনা উইলিয়ামস

মার্কিন টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস গ্রিক-অনুপ্রাণিত ডিজাইনে হাজির হন। তিনি পরেছিলেন ওয়ান-শোল্ডার সিলভার ড্রেপড গাউন।

ছবি: ইন্সটাগ্রাম