মেট গালায় ইশা আম্বানির ১২০০ ঘণ্টার শাড়ি, নজর কাড়লেন বিশ্ব ফ্যাশনে
মেট গালায় ইশা আম্বানির ১২০০ ঘণ্টার শাড়ি, নজর কাড়লেন বিশ্ব ফ্যাশনে

নিউইয়র্কের সবচেয়ে আলোচিত ফ্যাশন আয়োজন মেট গালায় এবারও নজর কাড়লেন ভারতের ব্যবসায়ী ইশা আম্বানি। সোমবার রাতে নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট-এর লাল গালিচায় তার উপস্থিতি ঘিরে তৈরি হয় ব্যাপক আলোচনা। এই লুক তৈরি করতে সময় লেগেছে প্রায় ১,২০০ ঘণ্টারও বেশি এবং কাজ করেছেন ৫০ জনেরও বেশি কারিগর।

শাড়ির নকশা ও কারুকাজ

ইশা আম্বানি লাল গালিচায় হাজির হন গৌরব গুপ্তার ডিজাইন করা ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে তৈরি এক ব্যতিক্রমী শাড়ি পড়ে, যেখানে ব্যবহৃত হয়েছে খাঁটি সোনার সুতা। শাড়ির নকশায় দেখা যায় প্রাচীন ভারতীয় ফ্রেস্কো আর পিচওয়াই চিত্রকলার অনুপ্রেরণা। এতে যুক্ত হয়েছে জারদৌজি, আরি ও রিলিফ এমব্রয়ডারির সূক্ষ্ম কাজ।

হীরার গহনা ও ব্লাউজ

তার ব্লাউজে ব্যবহার করা হয়েছে হীরার ঝলমলে কাজ, যা এসেছে নীতা আম্বানির ব্যক্তিগত সংগ্রহ থেকে নেওয়া ২০০টিরও বেশি পুরোনো কাট হীরা দিয়ে। গলায় ছিল ২৫০ ক্যারেটের বেশি ওজনের ডাবল-লেয়ার ডায়মন্ড নেকলেস, সঙ্গে হাতফুল ও হীরার কোমরবন্ধ যা পুরো লুককে আরও রাজকীয় করে তোলে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অ্যাক্সেসরিজ ও কারুশিল্প

ইশা আম্বানির লুকের আরেকটি বিশেষ দিক ছিল তার অ্যাক্সেসরিজ। তিনি সুবোধ গুপ্তের তৈরি আমের ভাস্কর্যসহ একটি ক্রোশে ব্যাগ বহন করেন, যা ভারতের কারুশিল্প ও ঐতিহ্যের প্রতীক হিসেবে উপস্থাপিত হয়। এছাড়া তার চুলের সাজে ছিল গাজরা-অনুপ্রাণিত একটি ভাস্কর্য, যা কাগজ, তামা ও পিতল দিয়ে হাতে তৈরি করেন শিল্পী সৌরভ গুপ্ত।

সব মিলিয়ে, এবারের মেট গালায় ইশা আম্বানির উপস্থিতি ছিল শিল্প, ঐতিহ্য ও বিলাসিতার এক অনন্য সমন্বয় যা বিশ্ব ফ্যাশন অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। শাড়ি তৈরিতে ১২০০ ঘণ্টার বেশি সময় ও ৫০ জন কারিগরের পরিশ্রম, হীরার গহনার জাঁকজমক এবং ভারতীয় কারুশিল্পের উপস্থাপন—সব মিলিয়ে এটি ছিল এক ঐতিহাসিক ফ্যাশন মুহূর্ত।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ