ঈদুল আজহায় ‘সারা’ লাইফস্টাইলের বৈচিত্র্যময় পোশাক সংগ্রহ
ঈদুল আজহায় ‘সারা’ লাইফস্টাইলের বৈচিত্র্যময় পোশাক

আসন্ন ঈদ উল-আযহা উপলক্ষে ‘সারা’ লাইফস্টাইল নিয়ে এসেছে আকর্ষণীয় ও বৈচিত্র্যময় পোশাকের এক অনন্য সংগ্রহ। বরাবরের মতোই সব বয়স ও রুচির ক্রেতাদের কথা মাথায় রেখে সাজানো হয়েছে এবারের ঈদ কালেকশন। ঐতিহ্য ও আধুনিকতার ফিউশন এবারের সংগ্রহে ডিজাইন ও অলংকরণে প্রাধান্য পেয়েছে স্ক্রিন প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, এমব্রয়ডারির কাজ। জিওমেট্রিক, ট্র্যাডিশনাল ও ফ্লোরাল মোটিফের পাশাপাশি এ-লাইন, সিমেট্রিক ও এসিমেট্রিক প্যাটার্নে তৈরি পোশাকগুলোতে রাখা হয়েছে আধুনিকতা ও ঐতিহ্যের চমৎকার সমন্বয়।

রঙ ও ফ্যাব্রিকের বৈচিত্র্য

রঙের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে প্রাণবন্ত ও উৎসবমুখর শেড, যা ঈদের আনন্দকে আরও উজ্জ্বল করে তুলবে। আরামদায়ক ফ্যাব্রিক প্রকৃতি ও ফ্যাশনের সঙ্গে সামঞ্জস্য রেখে আরামদায়ক কাপড়ে তৈরি পোশাকের কাটিং ও প্যাটার্নে রয়েছে বৈচিত্র্য। ব্যবহৃত হয়েছে কটন, ভিসকস, জ্যাকার্ড, জর্জেট, সিল্কসহ বিভিন্ন ধরনের আধুনিক ফেব্রিক। এই আয়োজনের মধ্য দিয়েই দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন রিটেইল ব্র্যান্ড ‘সারা’ লাইফস্টাইল আবারও তাদের বৈচিত্র্য ও মানের স্বাক্ষর রেখেছে।

নারীদের জন্য সংগ্রহ

নারীদের জন্য ‘সারা’ নিয়ে এসেছে সিঙ্গেল পিস, থ্রি পিস, ফ্যাশন টপসসহ বিভিন্ন ক্যাটাগরির পোশাক যা সিনথেটিক, ব্লেন্ডেড ও কটন ডবি ফ্যাব্রিকের সঙ্গে স্ক্রিন প্রিন্ট ও এমব্রয়ডারির সমন্বয়ে তৈরি। এর মধ্যে ফ্যাশন টপস ১,৩৯০ – ১,৯৯০ টাকা, সিঙ্গেল-পিস আউটফিট ২,০৫০ – ২,৮৫০ টাকা, থ্রি-পিস সেট: ৩,৭৯০ – ৬,৯৯০ টাকা। নারীদের বটম ওয়্যার ডেনিম প্যান্ট: ১,০৯০ – ১,৫৯০ টাকা, ফরমাল প্যান্ট: ১,৪৯০ – ২,৪৫০ টাকা, সেমি-ফরমাল প্যান্ট: ১,৪৯০ টাকা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুরুষদের জন্য সংগ্রহ

পুরুষদের কালেকশন টি-শার্ট: ৫৯০ – ৮৫০ টাকা, বটম ওয়্যার: পায়জামা ১,২৩০–১,৫২০ টাকা, চিনো ৯৯৯–২,১৯০ টাকা, ডেনিম ১,৪৯০–২,৪৫০ টাকা, কার্গো ১,৩৯০–২,১৯০ টাকা, জগার ১,০০০–১,৫০০ টাকা, শর্টস ৪৯০–৭৯০ টাকা, সেমি-ফরমাল প্যান্ট ১,৩৯০–২,০৯০ টাকা এবং ফরমাল প্যান্ট ১,৯৯০ টাকা।

শিশুদের জন্য সংগ্রহ

ছেলেদের জন্য: ডেনিম ৬৯০ – ১,০৯০ টাকা, চিনো ৮৯০ – ১,২৯০ টাকা, শর্টস ৪৫০ – ৮২০ টাকা, কার্গো ৫৯০ – ৮২০ টাকা। মেয়েদের জন্য: ডেনিম প্যান্ট ৬৯০ – ১,০৯০ টাকা, ফ্যামিলি সেট ও মিনি-মি কালেকশন। এছাড়াও, ঈদকে আরও রঙিন করতে সারা লাইফস্টাইল এনেছে ফ্যামিলি সেট ও মিনি-মি কালেকশন—বাবা-ছেলে ও মা-মেয়ের জন্য মিলানো পোশাক, যা পুরো পরিবারকে একসঙ্গে উৎসবমুখর সাজে উপস্থাপন করবে।

মূল্য ও ক্রয়ক্ষমতা

গুণগত মান বজায় রেখে ক্রেতাদের ক্রয়ক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখে ‘সারা’ তাদের প্রতিটি পণ্যের মূল্য নির্ধারণ করেছে। আধুনিক ট্রেন্ড, আরামদায়ক ফেব্রিক এবং আকর্ষণীয় ডিজাইনের সমন্বয়ে এবারের ঈদ কালেকশন হয়ে উঠেছে সত্যিই ব্যতিক্রমধর্মী।

অর্ডার ও ডেলিভারি

‘সারা’র নিজস্ব ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইন্সটাগ্রাম থেকে ক্রেতারা ঢাকার ভেতরে অর্ডার করে বিনামূল্যে হোম ডেলিভারি পেতে পারেন। এছাড়াও ঢাকার বাইরে সারা দেশে কুরিয়ারের মাধ্যমেও অর্ডারকৃত পণ্য ডেলিভারি পাবেন। ঈদের আনন্দকে আরও রঙিন ও স্টাইলিশ করে তুলতে ‘সারা’ লাইফস্টাইলের এই আয়োজন নিঃসন্দেহে ফ্যাশনপ্রেমীদের জন্য হতে যাচ্ছে বিশেষ আকর্ষণ।

উল্লেখ্য, ‘সারা’ লাইফস্টাইল হলো স্নোটেক্স গ্রুপ-এর একটি সিস্টার কনসার্ন এবং এর সাব-ব্র্যান্ড ঢেউ তরুণদের মধ্যে ইতোমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে।