ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলগুলো এত দিন নিজেরাই দুপুরের খাবারের ব্যবস্থা করত। সেখানে বেশির ভাগ সময়ই থাকত ভাত, আলু ভর্তা আর গরুর মাংসের মতো খাবার। এখন থেকে দলগুলোর খাবারের ব্যবস্থা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে থাকবে ক্রিকেটারদের ফিটনেসের ক্ষতি করবে না, এমন খাবার। আজ মিরপুরে প্রিমিয়ার লিগ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
২০২৫ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া তামিম গত মাসে বোর্ডের অ্যাডহক কমিটির দায়িত্ব নিয়েছেন। এবারের ডিপিএলে খেলোয়াড়দের খাদ্যতালিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'আমি এটা জানি, হঠাৎ করে ওই ভাতের অভ্যাস থেকে গ্রিল চিকেনে নিয়ে আসা...(হয়তো সহজ হবে না)। ৭ এপ্রিল বিসিবির অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব নেন তামিম ইকবাল। জাতীয় দল, অনূর্ধ্ব-১৯ বা 'এ' দলের ক্রিকেটাররা হয়তো অভ্যস্ত। কিন্তু ঘরোয়া লিগে খেলা ক্রিকেটারদের জন্য পুরোটা বদলে ফেলা কঠিন। কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে রান্না হচ্ছে, এটা আমরা চেষ্টা করব।'
আইসিইউ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা
প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরে তামিম নিজেও ছিলেন ক্রিকেটার। বিকেএসপিতে মোহামেডানের হয়ে ম্যাচ খেলতে নেমে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণেও পৌঁছে গিয়েছিলেন তিনি। এবার তাই বিসিবির পক্ষ থেকে আইসিইউ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে। প্রিমিয়ার লিগের ছয়টি ভেন্যুতে চার থেকে পাঁচটি অ্যাম্বুলেন্স থাকবে বলে জানিয়েছেন তামিম, 'আমার কাছে মনে হয়, এটা বিসিবির দায়িত্ব, সবার নিরাপদ থাকা নিশ্চিত করা। আমরা যতটুকু করতে পারি, অতটুকু ব্যবস্থা করে রাখি। আমাদের প্রতিটা মাঠেই কমবেশি অ্যাম্বুলেন্স থাকবে।'
দুর্নীতিবিরোধী নিয়মকানুন
এ ছাড়া এবারের প্রিমিয়ার লিগ থেকে আইসিসির দুর্নীতিবিরোধী নিয়মকানুনও ডিপিএলে অনুসরণ করা হবে বলে জানান তিনি। ক্রিকেট থেকে আরও পড়ুন: বিসিবি, তামিম ইকবাল।



