লুক'ন্যুড ড্রেসিং' মানেই 'নেকেড' নয়, দেখুন তারকাদের আকর্ষণীয় ১০ লুকশেয়ার করুনফলো করুন'ন্যুড' আর 'নেকেড' এই দুটি ইংরেজি শব্দের অর্থই হচ্ছে নগ্ন। কিন্তু ফ্যাশন ডিকশনারি বলে, 'ন্যুড ড্রেসিং' মানে নেকেড বা নগ্ন নয়। এখানে শিয়ার ফেব্রিকের ব্যবহার করা হয় চরম মুনশিয়ানায়। আর এই ন্যুড ড্রেসিং ট্রেন্ড এখন ফ্যাশন দুনিয়ায় রাজত্ব করছে বলা যায়। তবে আমাদের দেশি তারকারাও এক্ষেত্রে পিছিয়ে নেই। ন্যুড ড্রেসিংয়ের ব্যাকরণ মেনে স্কিন টোনের আর শিয়ার ফেব্রিক ব্যবহার করে ইল্যুশন তৈরি করা ব্লাউজ, শাড়ি, গাউন আর লেহেঙ্গায় প্রায়ই আকর্ষণ ছড়ান তাঁরা। চলুন এমন কিছু ন্যুড ড্রেসিং লুক দেখে আসি তারকাদের ইন্সটাগ্রাম ঘুরে।
সাফা কবিরের ন্যুড ব্লাউজ
সাফা কবিরের এই পার্ল এমবেলিশমেন্টের ন্যুড ব্লাউজটি ন্যুড ড্রেসিংয়ের একটি টেক্সট বুক উদাহরণ হতে পারে।
মুমতাহিনা টয়ার গাউন
শিমারি ট্যান মেকওভার আর স্কিন টোনের ফেব্রিকের ব্যবহারে মুমতাহিনা টয়ার হলটারনেক বডিকন ন্যুড গাউনটিতে সোনায় সোহাগা হয়েছে কি হোল কাট আউটে স্টোন বসানো শিয়ার ফেব্রিকের ব্যবহার।
সাফা কবিরের লেহেঙ্গা
সাফা কবিরের ভারী এমবেলিশমেন্টের লেহেঙ্গার টপে ন্যুড শিয়ার ফেব্রিক ব্যবহার হয়েছে।
সামিরা মাহির শাড়ি
সামিরা মাহির কারুকাজ করা শাড়ি ও ব্লাউজে সব মিলিয়েই এসেছে মোহনীয় ন্যুড এফেক্ট।
পূজা চেরীর গাউন
পার্ল এমবেলিশমেন্টের ফুলস্লিভ হাইনেক নগাউনে শিয়ার ফেব্রিকের ব্যবহারে পূজা চেরীর ন্যুড ড্রেসিং লুকে এসেছে ফেইরিটেইল আমেজ।
তাসনিয়া ফারিণের গাউন
স্কিনরঙা ফেব্রিকে স্টোন এমবেলিশমেন্টের ন্যুড গাউনে তাসনিয়া ফারিণের গ্ল্যাম লুক।
জয়া আহসানের ব্লাউজ
জয়া আহসানের এই ন্যুড ব্লাউজের লুক হইচই ফেলে দিয়েছিল। স্কিন টোনের ফেব্রিকের ব্লাউজটির ফিটিং আর এমবেলিশমেন্ট সত্যিই চমৎকার।
সুনেরাহ বিনতে কামালের গাউন
রেট্রো লুকে সুনেরাহ বিনতে কামাল পরেছেন ন্যুড শিয়ার ফেব্রিকে স্টোন ওয়ার্ক করা গাউন।
সুনেরাহ বিনতে কামালের শাড়ি
এখানে আবার সুনেরাহ শিয়ার ফেব্রিকের শাড়ির সঙ্গে পরেছেন ম্যাচিং কারুকাজ করা ন্যুড ব্লাউজ।
তমা মির্জার লুক
ঝলমলে কারুকাজ করা শিয়ার বডিসের দারণ ডিজাইনে ন্যুড ড্রেসিংয়ের সবকটি চেকবক্সে টিক পড়েছে তমা মির্জার লুক।



