বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আকর্ষণীয় বেতন ও উন্নত ক্যারিয়ার গঠনের জন্য এটি একটি দারুণ সুযোগ।
একনজরে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি। পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার। আবেদনের শেষ তারিখ: ২৪ জুন ২০২৬। আবেদনের মাধ্যম: অনলাইন।
শিক্ষাগত যোগ্যতা
ইউজিসি অনুমোদিত যেকোনো দেশি বা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতক বা স্নাতকোত্তরে ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪.০০ স্কেলে) এবং এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ৪.০০ (৫.০০ স্কেলে) থাকতে হবে।
বয়সসীমা
২৪ জুন ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
প্রবেশনারি পিরিয়ড: ১ (এক) বছর। এই সময়ে মাসিক সমন্বিত বেতন হবে ৬০,০০০ টাকা। সাফল্যের সঙ্গে এক বছর প্রবেশনারি পিরিয়ড শেষ করার পর প্রার্থীকে ‘সিনিয়র অফিসার’ হিসেবে স্থায়ী করা হবে। তখন অন্যান্য ভাতাদিসহ মাসিক মোট বেতন হবে ৭৫,০০০ টাকা।
আবেদনের পদ্ধতি
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের ২৪ জুন ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সব তথ্য পাওয়া যাবে ব্যাংকের ওয়েবসাইটে।



