খাদ্য মন্ত্রণালয়ে ১৮ জনের নিয়োগ, এসএসসি পাসেরাও আবেদন করতে পারবেন
খাদ্য মন্ত্রণালয়ে ১৮ জনের নিয়োগ, এসএসসি পাসেরাও আবেদন করতে পারবেন

খাদ্য মন্ত্রণালয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৩টি পদে ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২৬ জুন বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এসএসসি পাসের চাকরি প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

খাদ্য মন্ত্রণালয়ের চাকরির বিবরণ

আবেদন শুরু: ৪ জুন ২০২৬ তারিখ সকাল ১০টা। আবেদনের শেষ তারিখ: ২৬ জুন ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত। আবেদন পদ্ধতি: অনলাইনে। আবেদনে বয়স: ১ জুন ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। তবে ১ ও ২ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২টি। গ্রেড: ১৩। বেতন স্কেল: ১১,০০০-২৬৫৯০ টাকা। আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে; সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ৪৫ ও ইংরেজিতে সর্বনিম্ন ৭০ শব্দ থাকতে হবে; কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২৫ ও ইংরেজিতে সর্বনিম্ন ৩০ শব্দ থাকতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১টি। গ্রেড: ১৬। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা। আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ ও ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে।

৩. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ১টি। গ্রেড: ২০। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা। আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি

টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-২ নং পদের জন্য ১১২ টাকা, ৩ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।