মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গপ্রতিষ্ঠান সোনারগাঁও স্টিল ফেব্রিকেট লিমিটেডে ৮ ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ২২১টি। সব পদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
চাকরির বিবরণ
১. ফোরম্যান (প্রোডাকশন/পেইন্টার)
পদসংখ্যা: ৪টি। অভিজ্ঞতা: প্রিফেব্রিকেটেড স্টিলে ন্যূনতম তিন থেকে পাঁচ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
২. ফেব্রিকেটর/জুনিয়র ফেব্রিকেটর
পদসংখ্যা: ৪০টি। অভিজ্ঞতা: প্রিফেব্রিকেটেড স্টিলে ন্যূনতম তিন থেকে পাঁচ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
৩. ফিটার/জুনিয়র ফিটার
পদসংখ্যা: ৩৫টি। অভিজ্ঞতা: প্রিফেব্রিকেটেড স্টিলে ন্যূনতম তিন থেকে পাঁচ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
৪. মিগ ওয়েল্ডার
পদসংখ্যা: ৩৫টি। অভিজ্ঞতা: প্রিফেব্রিকেটেড স্টিলে ন্যূনতম তিন থেকে পাঁচ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
৫. মেশিন অপারেটর
পদসংখ্যা: ২৩টি। অভিজ্ঞতা: পাইপ মেশিন, শর্ট ব্লাস্ট মেশিন, রেডিয়াল ড্রিল, মিলিং মেশিন ও ফর্মিং মেশিন চালানোয় কমপক্ষে তিন থেকে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
৬. গ্রাইন্ডার
পদসংখ্যা: ২টি। অভিজ্ঞতা: সাত ইঞ্চি গ্রাইন্ডিং মেশিন পরিচালনায় ন্যূনতম এক বা দুই বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
৭. সিনিয়র হেলপার/হেলপার
পদসংখ্যা: ৮০টি। অভিজ্ঞতা: ন্যূনতম ছয় মাসের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শুধু হেলপার পদের জন্য আগ্রহী প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতা শিথিলযোগ্য।
৮. ড্রাইভার
পদসংখ্যা: ২টি। অভিজ্ঞতা: ভারী যানবাহনের ড্রাইভিং লাইসেন্সধারী ও সংশ্লিষ্ট কাজে তিন থেকে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের নিয়ম
প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদনপত্রসহ সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে।
যেসব কাগজপত্র লাগবে
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি ও স্ট্যাম্প সাইজের এক কপি রঙিন ছবি।
- জীবনবৃত্তান্ত।
- জাতীয় পরিচয়পত্রের বা জন্মসনদের ফটোকপি।
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের মূলকপি (যদি থাকে)।
সাক্ষাৎকারের স্থান
সোনারগাঁও স্টিল ফেব্রিকেট লিমিটেড, ফ্যাক্টরি কমপ্লেক্স, মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন (MIEZ), ত্রিপর্দী, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।
সাক্ষাৎকারের তারিখ ও সময়
৬ থেকে ২৭ জুন ২০২৬, সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে।



