বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘ব্যাংক এশিয়া পিএলসি’ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটিতে ‘ট্রেইনি অফিসার’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম
ট্রেইনি অফিসার
পদসংখ্যা
নির্ধারিত নয়
কাজের ধরন
ফুল টাইম
কর্মস্থল
বাংলাদেশের যেকোনও স্থান
যোগ্যতা
যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক অথবা স্নাতকোত্তর পাস।
বয়সসীমা
৩১ মে ২০২৬ তারিখে ২১ থেকে সর্বোচ্চ ৩২ বছর।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীরা আবেদনের নিয়মসহ আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।



