ব্র্যাক তাদের এডুকেশন প্রোগ্রামের আওতাধীন ‘ব্র্যাক একাডেমি’–এর জন্য জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ডেপুটি ম্যানেজার, মার্কেটিং অ্যান্ড আউটরিচ পদে প্রার্থী খুঁজছে। বেসরকারি সংস্থায় ক্যারিয়ার গড়তে চাইলে এ পদে আবেদন করতে পারেন যে কেউ।
চাকরির সংক্ষিপ্ত বিবরণ
- প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
- প্রোগ্রামের নাম: ব্র্যাক এডুকেশন প্রোগ্রাম (ব্র্যাক একাডেমি)
- পদের নাম: ডেপুটি ম্যানেজার, মার্কেটিং অ্যান্ড আউটরিচ
- নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ১৩ মে ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ২৩ মে ২০২৬
আবেদনের যোগ্যতা ও প্রয়োজনীয় অভিজ্ঞতা
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস হতে হবে। মার্কেটিং, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, কমিউনিকেশনস অথবা মিডিয়া স্টাডিজ বিষয়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা ও দক্ষতা:
- মার্কেটিং, ব্র্যান্ডিং বা মাঠপর্যায়ের আউটরিচ কার্যক্রমে ন্যূনতম দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- ডিজিটাল প্ল্যাটফর্ম ও মাঠপর্যায়ের সফল মার্কেটিং ক্যাম্পেইন বা ব্র্যান্ডিং কনসেপ্টের পোর্টফোলিও দেখানোর সক্ষমতা থাকতে হবে।
- ডেটা অ্যানালাইসিস, এক্সেল স্প্রেডশিট, চমৎকার রিপোর্ট রাইটিং ও প্রেজেন্টেশন তৈরিতে দক্ষ হতে হবে।
বেতন ও অন্যান্য সুযোগ–সুবিধা
ব্র্যাকের প্রাতিষ্ঠানিক পলিসি অনুযায়ী আকর্ষণীয় বেতনসহ উৎসব বোনাস, স্বাস্থ্য, জীবনবিমাসহ অন্যান্য সুযোগ–সুবিধা পাবেন কর্মী।
আবেদন করার নিয়ম
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের ব্র্যাকের অফিশিয়াল ক্যারিয়ার পোর্টাল অথবা অনলাইন জব পোর্টালে আবেদন করতে হবে। আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।



