সিলেট বন্ধুসভায় রবীন্দ্রনাথের ‘নৌকাডুবি’ নিয়ে পাঠচক্র
সিলেট বন্ধুসভায় নৌকাডুবি পাঠচক্র অনুষ্ঠিত

সিলেট বন্ধুসভার পাঠচক্রের আসরে আলোচনা করা হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাস ‘নৌকাডুবি’ নিয়ে। ৮ মে বিকেলে প্রথম আলো সিলেট অফিসের বন্ধুসভা কক্ষে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

উপন্যাসের পটভূমি ও আলোচনা

‘নৌকাডুবি’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস, যা ১৯০৬ সালে প্রকাশিত হয়। এটি তাঁর চতুর্থ উপন্যাস। উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র রমেশ, কমলা, নলিনাক্ষ ও হেমনলীনি। বিংশ শতাব্দীর সামাজিক প্রেক্ষাপটে রচিত এই উপন্যাসে রমেশ তার সদ্য বিবাহিত বধূ কমলাকে নিয়ে নৌকাপথে বাড়ি ফেরার পথে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে। মাঝনদীতে নৌকাডুবি ঘটে এবং এরপর নানা ঘটনার আবর্তে গল্পের মোড় বদলাতে থাকে। উপন্যাসটি শেষ হয় এক দুর্দান্ত ক্লাইমেক্সের মাধ্যমে, যা পাঠককে ভাবায়।

পাঠচক্রে অংশগ্রহণকারীদের মতামত

পাঠ পর্যালোচনায় বন্ধু শেখ ফয়সাল আহমেদ বলেন, ‘উপন্যাসটি ভালোবাসা ও অপেক্ষার এক অদ্ভুত সেতুবন্ধন তৈরি করে।’ লেখক সম্পর্কে বন্ধু সুমন দাস বলেন, ‘কবিগুরু সব ঋতুতে, সব অনুভবে নতুন ও শাশ্বত।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন বন্ধু দেব রায় সৌমেন, সূবর্ণা দেব, সমরজিত হালদার, রেজাউল হক, ধীমহি ধৃতি, সুমন দাস, অম্লান রায়, শুভ তালুকদারসহ অনেকে।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, সিলেট বন্ধুসভা

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ