রংপুরে বন্ধুসভার পাঠচক্রে 'দ্য আলকেমিস্ট' নিয়ে আলোচনা
রংপুরে বন্ধুসভার পাঠচক্রে দ্য আলকেমিস্ট আলোচনা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনের বটতলায় রংপুর বন্ধুসভার সাপ্তাহিক পাঠচক্রের আসর বসে। বিশ্ববিখ্যাত লেখক পাওলো কোয়েলহোর 'দ্য আলকেমিস্ট' উপন্যাসটি নিয়ে আলোচনা হয়।

পাঠচক্রের বিবরণ

২ মে বিকেলবেলা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়। বন্ধু সাদিয়া সূচি বইটির কাহিনি বর্ণনা করেন। তিনি বলেন, 'পাওলো কোয়েলহোর এই মাস্টারপিস এক মেষপালক বালক সান্তিয়াগোর আত্ম–আবিষ্কারের গল্প। বারবার স্বপ্নে মিসরের পিরামিডের নিচে গুপ্তধনের সংকেত পেয়ে সে নিজের মেষের পাল বিক্রি করে অজানার উদ্দেশে পাড়ি জমায়। স্পেন থেকে সাহারা মরুভূমি অতিক্রম করার এই দীর্ঘ যাত্রায় সে অভাব, প্রতারণা এবং যুদ্ধের সম্মুখীন হয়। পথে তার সঙ্গে পরিচয় হয় এক রহস্যময় আলকেমিস্টের, যিনি তাকে শেখান প্রকৃতির ভাষা পড়তে। সান্তিয়াগো বুঝতে পারে, নিজের স্বপ্ন বা পারসোনাল ডেসটিনির পথে হাঁটলে পুরো মহাবিশ্ব তাকে সাহায্য করে। দীর্ঘ পথ শেষে সে অনুধাবন করে, প্রকৃত গুপ্তধন আসলে তার নিজের ভেতরের সাহস ও অভিজ্ঞতার মধ্যেই ছিল।'

বক্তাদের মতামত

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সৈকত খন্দকার বলেন, 'দ্য আলকেমিস্ট' গল্পের মূল শিক্ষা হলো নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকা। মানুষ যখন হৃদয়ের ডাক শুনে যাত্রা শুরু করে, তখন বাধা আসবেই; কিন্তু সাহসের সঙ্গে এগোলে মহাবিশ্ব তাকে সফল করতে সহায়তা করে। গন্তব্যের চেয়েও এই দীর্ঘ যাত্রাপথের অভিজ্ঞতা নিজেকে চিনতে শেখায়।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পাঠচক্রে নিজের নতুন অভিজ্ঞতার কথা জানান আরঙ্গ জেব। বলেন, 'আগে বই পড়ার অভ্যাস ছিল না, কিন্তু আজকের আলোচনা শুনে বই পড়ার প্রতি দারুণ আগ্রহ তৈরি হয়েছে। এখন থেকে নিয়মিত বই পড়ব।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যান্য উপস্থিত সদস্য

সভাপতি সোহেলী চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক দীপ্ত তালুকদার, সাংগঠনিক সম্পাদক তাসফিয়াহ্ খন্দকার, বন্ধু মুনাফা জান্নাত, ফারহানা মীম, রোদেলা কায়সার, রুদ্র চৌধুরী, নুসরাত জামান, নূর নাহারসহ অন্যান্য বন্ধুরা।