বিশ্ব বই দিবস উপলক্ষে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় রোমাঞ্চকর উপন্যাস ‘চাঁদের পাহাড়’ নিয়ে পাঠচক্র করে সাতক্ষীরা বন্ধুসভা। ২৩ এপ্রিল প্রথম আলো সাতক্ষীরা অফিসে এটি অনুষ্ঠিত হয়।
পাঠচক্রের সূচনা ও আলোচনা
শুরুতে সামনের দিনে সংগঠনের কর্মপরিকল্পনা এবং পাঠচক্রের উদ্দেশ্য ও প্রাসঙ্গিকতা তুলে ধরে সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস বক্তব্য দেন। এরপর অন্য বন্ধুরা ধারাবাহিকভাবে উপন্যাসটির সারসংক্ষেপ উপস্থাপন করেন। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ বর্ণনাশৈলী ও প্রকৃতিচিত্রণ পাঠকদের মনে যে গভীর প্রভাব ফেলে, তা নিয়েও আলোচনা হয়।
সহসাংগঠনিক সম্পাদকের মতামত
সহসাংগঠনিক সম্পাদক নাঈমুর রহমান বলেন, ‘“চাঁদের পাহাড়” কেবল একটি রোমাঞ্চকর ভ্রমণকাহিনি নয়; এটি মানুষের স্বপ্ন, সাহস, অধ্যবসায় এবং অজানাকে জানার অদম্য ইচ্ছার প্রতীক। শঙ্করের চরিত্র বিশ্লেষণে উঠে আসে তার মানসিক দৃঢ়তা, প্রতিকূলতাকে জয় করার ক্ষমতা এবং জীবনের ঝুঁকি গ্রহণের মানসিকতা, যা তরুণদের জন্য অনুকরণীয়। এ ধরনের পাঠচক্র বন্ধুদের বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
মুক্ত আলোচনা ও অংশগ্রহণকারীদের অনুভূতি
পাঠচক্রের শেষে মুক্ত আলোচনায় বন্ধুরা নিজেদের অনুভূতি, প্রিয় অংশ এবং শিক্ষণীয় দিকগুলো তুলে ধরেন। কেউ কেউ তাঁদের ব্যক্তিগত জীবনের সঙ্গে শঙ্করের সংগ্রামের মিল খুঁজে পান এবং জানান, এই বই তাঁদের জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় অনুপ্রাণিত করেছে।
উপস্থিত বন্ধুরা
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি রাহাতুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু তাহের বিল্যাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররাম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক করিমন নেছা, দপ্তর সম্পাদক হৃদিতা আজাদ, সাংস্কৃতিক সম্পাদক শিরিনা আক্তার, ম্যাগাজিন সম্পাদক শাওন হোসাইন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সুদীপ্ত দেবনাথ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক শারমিন আক্তার, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাশ্বত পার্থিব, কার্যনির্বাহী সদস্য হোসেন আলী, বন্ধু ইসমাইল হোসেন ও শাহরিয়ার প্রমুখ।
সাধারণ সম্পাদক, সাতক্ষীরা বন্ধুসভা



