ঝালকাঠি বন্ধুসভার আয়োজনে কবি কামিনী রায়ের জনপ্রিয় কাব্যগ্রন্থ ‘আলো ও ছায়া’ নিয়ে পাঠচক্রের আসর অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল বিকেলে ঝালকাঠি-ঢাকা রুটে সুগন্ধা নদীতে চলাচলকারী ফারহান-৭ লঞ্চের ছাদে বসে এই আসরটি হয়।
কাব্যগ্রন্থের বৈশিষ্ট্য
এই কাব্যগ্রন্থে কবি আনন্দ ও বিষাদ, প্রকৃতির রূপ, মিলন ও বিচ্ছেদের অনুভূতি এবং জীবনের আলো-ছায়াময় দিকগুলো ফুটিয়ে তুলেছেন। গ্রন্থটি সরল ভাষায় রচিত হলেও গভীর ভাবপূর্ণ।
আলোচনা ও বিশ্লেষণ
পাঠচক্র শেষে বন্ধুরা কাব্যগ্রন্থ থেকে নৈতিক আদর্শ, প্রেম, সুখ-দুঃখ এবং আত্মত্যাগ নিয়ে বিশ্লেষণ ও আলোচনা করেন। আলোচকদের মধ্যে থেকে তিনজনকে উপহার হিসেবে বই দেওয়া হয়। প্রথম হয়েছেন তামান্না আক্তার, দ্বিতীয় রোহান বিন নাসির ও তৃতীয় হয়েছেন মেহেদী হাসান।
উপস্থিত সদস্যবৃন্দ
রাহাত মাঝির সঞ্চালনায় পাঠচক্রে উপস্থিত ছিলেন উপদেষ্টা ও কবি মু. আল-আমীন বাকলাই, সভাপতি শাকিল রনি, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মার্জিয়া মিম, ম্যাগাজিন সম্পাদক সৈয়দ হান্নান, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক শাহীন আলম, বন্ধু আবির রানা, নজরুল ইসলাম, রিয়াজুল ইসলাম, হাবিবুর রহমান, এস এম শামীম, বাদশা আহমেদ, ইমরানসহ অন্য বন্ধুরা।



