বৃষ্টির পর প্রকৃতি যেন নতুন করে প্রাণ ফিরে পায়। ফুলের পাপড়ি, পাতার ডগায় জমে থাকা জলের ফোঁটাগুলো যেন মুক্তোর মতো ঝলমল করে। এই ১২টি ছবিতে ধরা পড়েছে বৃষ্টির পর ফুলের এক অনন্য সতেজ রূপ।
গোলাপি ব্লিডিং হার্ট ফুলের সতেজতা
একপশলা বৃষ্টির পর গোলাপি ব্লিডিং হার্ট ফুল যেন আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠেছে। এর পাপড়িতে জমে থাকা জলের কণাগুলো সূর্যের আলোয় চকচক করছে।
লাল রঙ্গন ফুল ও বৃষ্টির ফোঁটা
লাল রঙ্গন ফুলের পাশের পাতায় জমে থাকা বড় একটি বৃষ্টির ফোঁটা যেন প্রকৃতির এক অমূল্য রত্ন। লাল আর সবুজের এই সমন্বয় দৃষ্টি কেড়ে নেয়।
হলুদ চন্দ্রপ্রভা ফুলের কুঁড়ি
বৃষ্টির জলে ভিজে উজ্জ্বল হলুদ চন্দ্রপ্রভা ফুলের কুঁড়ি যেন আরও বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। এর পাপড়িতে জলের ফোঁটা স্থির হয়ে আছে।
ভেজা টগর ফুলের কলি
সতেজ সবুজ পাতার মাঝে ফুটে ওঠার অপেক্ষায় থাকা ভেজা টগর ফুলের কলি বৃষ্টির পর যেন আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে।
ড্রাগন ফলের কুঁড়িতে জল
বৃষ্টির পর ড্রাগন ফলের কুঁড়ির গায়ে জমে থাকা জলের বিন্দুগুলো যেন ছোট ছোট মুক্তোর মতো দেখাচ্ছে।
গোলাপি নয়নতারা ফুলে জলকণা
সদ্য বৃষ্টির পর গোলাপি নয়নতারা ফুলের পাপড়িতে আটকে থাকা জলের কণাগুলো যেন ফুলের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে।
লেবু ফুল ও কুঁড়ি
সিক্ত পাতার আড়ালে ফুটে থাকা লেবু ফুল ও কুঁড়ি বৃষ্টির পর যেন আরও সতেজ ও সুন্দর হয়ে উঠেছে।
স্পাইডার লিলি ফুলের রূপ
বৃষ্টির জলে ভিজে থাকা স্পাইডার লিলি ফুলের দৃষ্টিনন্দন রূপ যে কারও মন কেড়ে নেবে। এর পাপড়িতে জলের ফোঁটাগুলো যেন হীরার মতো চকচক করছে।
সাদা তেলাকুচা ফুল
বৃষ্টির পর সতেজ লতাপাতার মাঝে ফুটে থাকা সাদা তেলাকুচা ফুল যেন প্রকৃতির এক শ্বেতশুভ্র সৌন্দর্য।
কচুপাতার ওপর মুক্তোর মতো জল
কচুপাতার ওপর মুক্তোর মতো জমে থাকা বৃষ্টির ফোঁটা যেন প্রকৃতির এক অপূর্ব শিল্পকর্ম।
গোলাপি বুনো এলাচি ফুল
গোলাপি রঙের ছোট বুনো এলাচি ফুল ও কুঁড়িতে জমে থাকা বৃষ্টির জল ফুলটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
লেবু ফুলের কুঁড়ি ও কাঁটা
লেবু ফুলের ছোট কুঁড়ি ও পাতার কাঁটায় আটকে থাকা বৃষ্টির ফোঁটা প্রকৃতির এক অনন্য দৃশ্য তৈরি করেছে।
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। বাংলাদেশ থেকে আরও দেখুন ছবির গল্প।



