জামালপুর বন্ধুসভার পাঠচক্রে ‘যদ্যপি আমার গুরু’ নিয়ে আলোচনা
জামালপুর বন্ধুসভার পাঠচক্রে ‘যদ্যপি আমার গুরু’

জামালপুর বন্ধুসভার পাঠচক্রের আসর বসেছিল আহমদ ছফা রচিত ‘যদ্যপি আমার গুরু’ বইটি নিয়ে। ২২ মে বিকেলে আশেক মাহমুদ কলেজের আমতলায় এই পাঠচক্র অনুষ্ঠিত হয়।

আলোচনার বিষয়বস্তু

পাঠচক্রে জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাকের জীবনদর্শন এবং আহমদ ছফার সঙ্গে তাঁর গুরু-শিষ্যের আত্মিক ও বুদ্ধিবৃত্তিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। ‘যদ্যপি আমার গুরু’ শুধু একজন ব্যক্তির স্মৃতিকথা নয়, বরং এটি তৎকালীন বাংলাদেশের শিক্ষা, রাজনীতি ও সংস্কৃতির এক জীবন্ত দলিল। অধ্যাপক আব্দুর রাজ্জাকের সরল জীবনযাপন ও মুক্তচিন্তার কথা আহমদ ছফা এ বইয়ে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন।

গ্রন্থের তাৎপর্য

জ্ঞানার্জনের প্রতি বিনয় ও নিষ্ঠার যে শিক্ষা এ গ্রন্থে রয়েছে, তা বর্তমান সময়ে তরুণদের মনন গঠনে দারুণ ভূমিকা রাখতে পারে। লেখক কীভাবে আব্দুর রাজ্জাকের সংস্পর্শে এলেন এবং কীভাবে তাঁর দ্বারা অনুপ্রাণিত হয়ে জ্ঞানের বিভিন্ন শাখায় বিচরণ করলেন, তার চমৎকার বর্ণনা রয়েছে এ বইয়ে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কুইজ ও বিজয়ী

পাঠচক্র শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্য নিয়ে কুইজের আয়োজন করা হয়। কুইজে বিজয়ী হন কার্যনির্বাহী সদস্য বায়েজিদ বোস্তামী।

উপস্থিত সদস্যবৃন্দ

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা নাজমুল হাসান ও সিফাত আবদুল্লাহ, সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক রুবেল হাসান, বর্তমান সভাপতি অন্তরা চৌধুরী, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক রাসেল মিয়া, সহসাংগঠনিক সম্পাদক বাকি বিল্লাহ, দপ্তর সম্পাদক নাহিদুল হাসান, সাংস্কৃতিক সম্পাদক প্রত্যাশা পাল, ম্যাগাজিন সম্পাদক সিয়াম আহমেদ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মিফতাহুল জান্নাত, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক জোবাইর আহম্মদ, ম্যাগাজিন সম্পাদক সিয়াম আহমেদ, বইমেলা সম্পাদক নাইমুল শাকিল, বন্ধু পলি বিনতে নাছির, রওশন বিপ্লবী, প্রতিভা পাল ও তানভীর মাহতাব।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ