ফাগুনের আগুনে রাঙা লাল পলাশের দেশে কবিতার মেলা
ফাগুনের আগুনে রাঙা লাল পলাশের দেশে কবিতা

অলংকরণ: মাসুক হেলাল

বসন্তের রঙে রাঙা বাংলার গ্রামবাংলা

সোনার গাঁয়ের মেঠো পথে জারুল ফুলের মেলা, লাল পলাশের বনের মাঝে ফিঙে-টিয়ের খেলা। মাঠের বুকে সবুজ ধানে মনমাতানো ঢেউ, শালিক দোয়েল নৃত্য করে দেখল না তো কেউ।

শিমুল-শাপলা-হিজলের মহোৎসব

রক্তরাঙা শিমুল দোলে বৃক্ষের উঁচু ডালে, শাপলা, কমল, শালুক ফোটে বিলে, নদী, খালে। হিজলবনে হাসছে দেখো রাঙা হিজল ফুল, নদীর কূলে ঝরে পড়ে রাঙায় নদীর কূল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রজাপতি আর জবার নূপুর বাজে

বনের ফুল ওই ঝুমকো জবা আলতা মেখে গায়, খেলছে প্রজাপতির সাথে পাতার নূপুর পায়। ফুলের রানি রক্তগোলাপ ছড়ায় মধুর ঘ্রাণ, রূপ ও গন্ধে নয়ন জুড়ায়, মন করে আনচান।

কৃষ্ণচূড়া-রাধাচূড়ায় ফাগুনের আগুন

ফাগুন এলে কৃষ্ণচূড়া রাধাচূড়ার ডালে, মনমাতানো আগুন লাগে, নাচে হাওয়ার তালে। দেশরানি রোজ সাজে হাজার পুষ্প গুঁজে কেশে, দেখবে তুমি আসলে কভু লাল পলাশের দেশে।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

দূর পরবাস থেকে আরও পড়ুন

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
  • আমেরিকা দূর পরবাস
  • প্রবাসী
  • দূর পরবাস কবিতা