ইতিহাসের পাতায় ২৬ মে: নানা উল্লেখযোগ্য ঘটনা ও বিশিষ্টজনের জন্ম-মৃত্যু
ইতিহাসের পাতায় ২৬ মে: নানা উল্লেখযোগ্য ঘটনা

প্রবাদে বলা হয়, ‘সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না।’ সময়ের প্রবাহে প্রতিটি দিনই পরিণত হয় ইতিহাসের অংশে। আজকের বর্তমানই আগামী দিনের অতীত, আর সেই অতীতের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোই স্থান পায় ইতিহাসের পাতায়। আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন একনজরে জেনে নেওয়া যাক, ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনাবলি

  • ১৭৩৯: মোগল সম্রাট মহম্মদ শাহ ও ইরানের নাদির শাহের মধ্যে চুক্তি সম্পাদনের ফলে আফগানিস্তান ভারত থেকে পৃথক হয়ে যায়।
  • ১৮০৫: নেপোলিয়ন বোনাপার্ট ইতালির রাজা হিসাবে রাজ্যাভিষিক্ত হন।
  • ১৮৬৫: আমেরিকার গৃহযুদ্ধের অবসান ঘটে।
  • ১৮৭০: সিসিলির এটনা আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়।
  • ১৮৮১: ফ্রান্স তিউনিসিয়াকে করায়ত্ত করে নিজ নিয়ন্ত্রণে নিয়ে আসে।
  • ১৮৯৬: রাশিয়ার শেষ জার দ্বিতীয় নিকোলাস অভিষিক্ত হন।
  • ১৮৯৭: আইরিশ লেখক ব্রাম স্টকারের বিখ্যাত উপন্যাস ‘ড্রাকুলা’ প্রকাশিত হয়।
  • ১৯১৩: এমিলি ডানকান ব্রিটেনের প্রথম মহিলা ম্যাজিস্ট্রেট নিযুক্ত হন।
  • ১৯১৮: জর্জিয়া ও আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয়।
  • ১৯৪৮: দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী জাতীয়তাবাদী সরকার ক্ষমতায় আসে।
  • ১৯৬৯: অ্যাপোলো-১০ নভোযানটি আট দিনের সফল ভ্রমণ শেষ করে পৃথিবীতে অবতরণ করে।
  • ১৯৭২: যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল চুক্তিতে স্বাক্ষর করে।
  • ১৯৭২: বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় হাইতি।
  • ১৯৮১: পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে।
  • ১৯৮২: ভারতের পশ্চিমবঙ্গে দ্বিতীয় বামফ্রন্ট মন্ত্রিসভা শপথ গ্রহণ করে।
  • ১৯৮৬: বাংলাদেশের বরিশালে লঞ্চডুবিতে ২৩০ জনের মৃত্যু হয়।
  • ১৯৯১: থাইল্যান্ডে অস্ট্রীয় বিমান বিধ্বস্ত হয়ে ২২৩ জনের মৃত্যু হয়।
  • ১৯৯৪: নোবেল পুরস্কার জয়ী সাহিত্যিক আলেক্সান্ডার সোলজিনেৎসিন ২০ বছরের নির্বাসন কাটিয়ে নিজ মাতৃভূমি রাশিয়াতে প্রত্যাবর্তন করেন।
  • ১৯৯৪: বাংলাদেশ-ভিয়েতনাম দুটি অর্থনৈতিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে।
  • ১৯৯৯: কাশ্মীরের কারগিল সেক্টরে পাকিস্তান-ভারত যুদ্ধ শুরু হয়।
  • ২০১৮: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ডি.লিট উপাধি দেয় কাজী নজরুল বিশ্ববিদ্যালয়।

জন্ম

  • ১৭০৩: স্যামুয়েল, ইংরেজ দিনলিপিকার।
  • ১৭৯৯: আলেকজান্ডার পুশকিন, রাশিয়ার তথা রুশ সাহিত্যের অমর কবি ও ঔপন্যাসিক।
  • ১৮৭৭: খ্যাতনাম্নী মার্কিন নৃত্যশিল্পী ইসাডোরা ডানকান।
  • ১৯০০: চেক লেখক ভিতেস্লা নেজভাল।

মৃত্যু

  • ৭৩৫: বিড, ইংরেজ বেনেডিক্টিয়ান সন্ন্যাসী।
  • ১৯০৮: বাঙালি কবি, সাহিত্যিক, ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নীলমণি ন্যায়ালংকার।
  • ১৯৭১: বিমল মুখোপাধ্যায়, মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের কিংবদন্তি ফুটবলার।
  • ১৯৭২: প্রখ্যাত বাঙালি অভিনেত্রী রাজলক্ষ্মী দেবী।
  • ১৯৭৬: মার্টিন হাইডেগার, জার্মান দার্শনিক।
  • ১৯৯৯: শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বাঙালি কবি, কথাসাহিত্যিক ও নাট্যকার।
  • ২০০৪: নিকলাই চের্নিখ, রুশ বংশোদ্ভূত সোভিয়েত জ্যোতির্বিজ্ঞানী।
  • ২০২১: প্রখ্যাত বাঙালি প্রযুক্তিবিদ ও বিজ্ঞানী, অভিনেতা বিকাশ রায়ের পুত্র সুমিত রায়।

ইতিহাসে আজকের এই দিনে নানা ঘটনা, জন্ম ও মৃত্যু আমাদের স্মরণ করিয়ে দেয় সময়ের গুরুত্ব। প্রতিটি দিনই ইতিহাসের অংশ, আর আজকের এই দিনও তার ব্যতিক্রম নয়।