জাতীয় গ্রন্থকেন্দ্রের গুণীজন স্মরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত
জাতীয় গ্রন্থকেন্দ্রের গুণীজন স্মরণে মতবিনিময় সভা

জাতীয় গ্রন্থকেন্দ্র গুণীজনদের জীবন ও কর্মের ওপর বছরব্যাপী ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে আসছে। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২১ মে) দুপুরে রাজধানীর গুলিস্তানে গ্রন্থকেন্দ্রের মিলনায়তনে বেসরকারি গ্রন্থাগার প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাপতিত্ব ও কার্যক্রম মূল্যায়ন

সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রের সভাপতি আফসানা বেগম। সভায় বিগত সময়ের কার্যক্রম মূল্যায়ন ও পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন সহকারি পরিচালক মোহাম্মদ ইনামুল হক ও অন্যান্য কর্মকর্তারা।

অংশগ্রহণকারী গ্রন্থাগার প্রতিনিধি

সভায় অংশগ্রহণকারী গ্রন্থাগার প্রতিনিধিদের মধ্যে ছিলেন এমদাদ হোসেন ভূঁইয়া (বাংলাদেশ গ্রন্থসুহৃদ সমিতি ও বেরাইদ গণপাঠাগার), আমিনুল হোসেন ও এএসএম সাজ্জাদ কবির (শহীদ বাকী স্মৃতি পাঠাগার), এহতেশাম খান সিদ্দিকী (কামাল স্মৃতি পাঠাগার), গাজী মো. নেয়ামত হোসেন, মো. জহির উদ্দিন ও জালাল উদ্দিন আহমেদ (গ্রন্থবিতান), চন্দন রায় (আলোকবর্তিকা গ্রন্থালয়), শেখ আমানুল (শেখ আমানুল গণগ্রন্থাগার), কাজী সুলতান আহমেদ (সীমান্ত গ্রন্থাগার), মোহাম্মদ হেলাল উদ্দিন (খোর্দ্দ গহিরা পাবলিক লাইব্রেরি), মো. কামরুল হাসান খান (সেলিম আল দীন স্মৃতি পাঠাগার), রাব্বি রহমান (তাহমিনা-ইকবাল পাবলিক লাইব্রেরি), সো. আশিকুর রহমান ভুলু (মুকুল ফৌজ পাঠাগার), আনোয়ার আল হক (বুকল্যান্ড লাইব্রেরি), ইঞ্জিনিয়ার সুনির্মল মন্ডল (রাইচরণ স্মৃতি পাঠাগার), নাজমুল হুদা রতন (সাহস লাইব্রেরি), মওদুদ আহমদ (হাজী হাবিবুল্লাহ দরবেশ স্মৃতি পাঠাগার), মো. এবাদুল সরদার রাহাত (এবাদুল ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও পাঠাগার), মো. লোকমান হোসাইন (শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগার), আবদুর রশীদ (আয়েজ উদ্দিন মেমোরিয়াল গণগ্রন্থাগার) এবং সায়েদুল হক নিশান (শহীদ রুমি স্মৃতি পাঠাগার)।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গুণীজনদের নিয়ে আলোচনা

সভায় সৈয়দ আলী আহসান, সিকান্দার আবু জাফর, শওকত আলী, রিজিয়া রহমান, কবি মেহেরুন্নেছা প্রমুখ ব্যক্তিদের জীবন ও কর্মের ওপর আলোচনা হয়।