জামালপুরে আজ দাফন হবে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের জানাজা
জামালপুরে আজ দাফন হবে যুক্তরাষ্ট্রে নিহত লিমনের জানাজা

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার নিহত শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের জানাজা ও দাফন সোমবার (৪ মে) মাগরিবের পর তার গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা গ্রামে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেছেন লিমনের চাচা সুজন আহমেদ।

মরদেহ দেশে পৌঁছানোর বিবরণ

সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লিমনের মরদেহ বিমানবন্দরে আসে। মরদেহ গ্রহণের জন্য তার বাবা-মা ও স্বজনরা সেখানে উপস্থিত ছিলেন। পরে মরদেহ প্রথমে গাজীপুরের মাওনায় তাদের বাসায় নেওয়া হবে, যেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে মাগরিবের পর দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে।

দাফনের প্রস্তুতি ও শোক

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রামের বাড়িতে জানাজা ও দাফনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এদিকে, লিমনের মৃত্যুসংবাদে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন স্থান থেকে মানুষ তার জানাজায় অংশ নিতে বাড়িতে আসতে শুরু করেছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

লিমনের পারিবারিক পটভূমি

গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, লিমনের বাবা জহুরুল হক ১৯৯৪ সালে পরিবারসহ ঢাকায় চলে যান এবং সেখানেই বসবাস করতেন। তিনি একটি টেক্সটাইল কারখানায় চাকরি করেন। মাঝে মধ্যে তারা গ্রামের বাড়িতে আসতেন। লিমন ২০১৪ সালে গাজীপুরের মাওনা মডেল হাইস্কুল থেকে এসএসসি এবং ২০১৬ সালে বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। ২০২৪ সালের জুলাই মাসে পিএইচডি করার জন্য যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভর্তি হন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনার বিবরণ

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পা এলাকার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু এলাকা থেকে গত ২৪ এপ্রিল তার দেহের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়। তিনি ওই বিশ্ববিদ্যালয়ে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি করছিলেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার সাবেক রুমমেট হিশাম আবুগারবিয়েহ (২৬)-কে গ্রেপ্তার করেছে হিলসবোরো কাউন্টি শেরিফ কার্যালয়।