এভিয়েশন ও পর্যটন খাতের বিকাশে ‘বিউটিফুল বাংলাদেশ রান-২০২৬’ শনিবার হাতিরঝিলে
বিউটিফুল বাংলাদেশ রান-২০২৬ শনিবার হাতিরঝিলে অনুষ্ঠিত হবে

এভিয়েশন ও পর্যটন খাতের বিকাশে ‘বিউটিফুল বাংলাদেশ রান-২০২৬’ শনিবার হাতিরঝিলে

এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) আয়োজনে আগামী শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হবে ‘বিউটিফুল বাংলাদেশ রান-২০২৬’। গত বছরের ধারাবাহিকতায় এবারও আয়োজনটির টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে রিদম গ্রুপ এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় এটি পাওয়ার্ড বাই হিসেবে পরিচালিত হবে।

সংবাদ সম্মেলনে বিস্তারিত প্রকাশ

এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার। অনুষ্ঠানে রানের সার্বিক বিষয় উপস্থাপন করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও রেস ডিরেক্টর শফিউল্লাহ সুমন এবং সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৫ এপ্রিল সকাল ৬টায় হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে ৭.৫ কিলোমিটার মূল দৌড় এবং ২ কিলোমিটার ফান রান শুরু হবে। দেশের বিভিন্ন পেশাজীবীর পাশাপাশি এভিয়েশন ও পর্যটন খাত সংশ্লিষ্ট এক হাজারের বেশি রানার এতে অংশ নেবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন প্রতিমন্ত্রী এম রশীদুজ্জামান মিল্লাত।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অ্যাম্বাসেডর ও বিশেষ অতিথিরা

আয়োজনটিকে প্রাণবন্ত করতে অ্যাম্বাসেডর হিসেবে থাকছেন আয়রনম্যান ফেরদৌসী আক্তার মারিয়া ও ডা. নাসরীন আক্তার শিমু। ইনফ্লুয়েন্সার হিসেবে থাকছেন বাবলী ইয়াসমিন ও সালেহীন। গেস্ট রানার হিসেবে অংশ নেবেন ফুটবলার মামুনুল ইসলাম মামুনসহ আরও অনেকে। এছাড়া পেসার ও ফিটনেস ট্রেইনারদের একটি দল অংশগ্রহণকারীদের সহায়তা করবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মূল লক্ষ্য ও পূর্বের আয়োজন

বক্তারা জানান, এই আয়োজনের মাধ্যমে দেশের এভিয়েশন ও পর্যটন খাতকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরাই মূল লক্ষ্য। এটিজেএফবি ইতোমধ্যে পর্যটন শিল্পের বিকাশে একাধিক আয়োজন করেছে এবং তারই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো এই রান আয়োজন করা হচ্ছে।

উৎসবমুখর পরিবেশ ও বিশেষ আকর্ষণ

রেস ডিরেক্টর শফিউল্লাহ সুমন বলেন, এবারের আয়োজনকে শুধু দৌড়ে সীমাবদ্ধ না রেখে উৎসবে রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অংশগ্রহণকারীদের জন্য থাকছে র‍্যাফেল ড্র, আকর্ষণীয় পুরস্কার এবং ফটো কনটেস্ট।

আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার আহ্বান

সংবাদ সম্মেলনে স্পন্সর প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে আগামী বছর থেকে এই আয়োজনকে আন্তর্জাতিক পর্যায়ে নেওয়ার আহ্বান জানানো হয়। এটি দেশের পর্যটন ও এভিয়েশন খাতের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।