ঈদের ছুটিতে সিলেটের সাদাপাথরে পর্যটকদের ভিড়
ঈদের ছুটিতে সাদাপাথরে পর্যটকদের ভিড়

ঈদের ছুটিতে সিলেটের সাদাপাথরে পর্যটকদের ভিড়

ঈদের ছুটিতে সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ভোলাগঞ্জের ধলাই নদে পর্যটকবাহী নৌকা চলছে, আর খানিকটা জায়গা হেঁটে যেতে হয় সাদাপাথরে।

জলপাথরে হাঁটছেন দর্শনার্থীরা

সাদাপাথরের জলপাথরে নেমে হাঁটছেন তাঁরা। ঈদের ছুটিতে সারা দিন উপচে পড়া ভিড় ছিল সাদাপাথরে। পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসেছেন সবাই।

পানিতে গা ভাসিয়েছেন কেউ কেউ

সাদাপাথরের পানিতে গা ভাসিয়েছেন কেউ কেউ। উৎসমুখের দুই দিকে মানুষের ভিড়। পাথরের ওপর পানির স্রোত। সেখানে নিজেদের মতো করে চলছে আনন্দ-উল্লাস।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ছোট নৌকায় এক পাড় থেকে আরেক পাড়ে

ছোট নৌকায় এক পাড় থেকে আরেক পাড়ে যাওয়া যায়। সাদাপাথরের পাথর-জলে আনন্দে মেতেছেন সবাই।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ