সবচেয়ে উত্তম সদকা কী? পানি পান করানো
সবচেয়ে উত্তম সদকা কী? পানি পান করানো

নীরব রাতের গভীরে, যখন পৃথিবী ঘুমিয়ে পড়ে, তখনও কিছু আর্তনাদ জেগে থাকে। তৃষ্ণার্ত মানুষের কণ্ঠে, শুকনো ঠোঁটের ফাঁকে এক ফোঁটা পানির জন্য যে আকুতি তা কেবল শরীর নয়, আত্মাকেও কাঁপিয়ে দেয়। আমরা কত কিছু দান করি, কত কিছু বিলিয়ে দিই, কিন্তু কখনও কি ভেবে দেখি কোন দানটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়?

সবচেয়ে উত্তম সদকা

হজরত সাদ ইবনে উবাদা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি রাসুলুল্লাহকে (সা.) জিজ্ঞাসা করলাম, 'হে আল্লাহর রাসুল! কোন সদকা সবচেয়ে উত্তম?' তিনি বললেন, 'পানি পান করানো।' (আবু দাউদ ১৬৭৯) মানুষের তৃষ্ণা নিবারণ করা শুধু দয়া নয়, এটি এমন এক সদকা যার সওয়াব প্রবাহিত হতে থাকে।

পানির সদকার গুরুত্ব

এক ফোঁটা পানি হতে পারে কারও জীবনের নতুন সূচনা। এক গ্লাস পানি হতে পারে জান্নাতের দিকে আপনার এক ধাপ অগ্রগতি। পানি এমন এক দান যা শুধু মুহূর্তে উপকার দেয় না, বরং তার সওয়াব প্রবাহিত হতে থাকে, ঠিক এক অবিরাম ঝর্ণার মতো।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আসুন, আমরা শুধু দানশীল না হই, বরং সঠিক দানের অন্বেষী হই। একটি কূপ খনন, একটি পানির বোতল এগিয়ে দেওয়া, কিংবা তৃষ্ণার্ত কাউকে এক গ্লাস পানি দেওয়া এগুলোই হতে পারে আমাদের জন্য সদকায়ে জারিয়ার দরজা। হয়তো আপনার দেওয়া এক ফোঁটা পানি আপনাকে পৌঁছে দেবে চিরশান্তির জান্নাতে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ