রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মজয়ন্তীতে দেশজুড়ে নানা আয়োজন
রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মজয়ন্তীতে দেশজুড়ে আয়োজন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে দেশজুড়ে নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। টেলিভিশন চ্যানেল, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংগীত সংগঠনগুলো বিশেষ আয়োজনের মাধ্যমে বাংলা সাহিত্য ও সংস্কৃতির এই মহান রূপকারকে স্মরণ করবে। রবীন্দ্রসংগীত, নাটক, আবৃত্তি, নৃত্য ও আলোচনা অনুষ্ঠানে মুখর থাকবে পুরো আয়োজন।

টেলিভিশনের বিশেষ আয়োজন

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সকাল ১০টা ৫ মিনিটে প্রচারিত হবে রবীন্দ্রসংগীতভিত্তিক অনুষ্ঠান ‘গীতবিতান’। সকাল ৯টায় থাকছে নৃত্য অনুষ্ঠান ‘মম চিত্তে নৃত্যে’, আর রাত ৯টায় প্রচারিত হবে নাটক ‘সম্পত্তি সমপর্ণ’। রাত ১০টায় দেখা যাবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাধো’ ও ‘ডগার’। দিনশেষে রাত ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ রবীন্দ্রসংগীত অনুষ্ঠান ‘তোমায় গান শোনাবো’।

দুরন্ত টিভিতে সকাল ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে রবীন্দ্রভিত্তিক আয়োজন ‘মেঘের কোলে রোদ হেসেছে’, যা আবার বিকেল ৪টা ৩০ মিনিটেও প্রচারিত হবে। দুপুর ২টায় এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দেখা যাবে সংগীতভিত্তিক অনুষ্ঠান ‘রবির কিরণ’। রাত ৭টায় প্রচারিত হবে নাটক ‘তাঁদের দেশ’।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যদিকে চ্যানেল আই-ও রেখেছে বিশেষ আয়োজন। ২৫ বৈশাখ উপলক্ষে দিনব্যাপী প্রচারিত হবে রবীন্দ্রসংগীত, কবিতা ও বিশেষ অনুষ্ঠান। রাত ১টা এবং সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ ‘তৃতীয় মাত্রা’। বিকেল ৩টা ৫ মিনিটে দেখা যাবে টেলিফিল্ম ‘স্ত্রীর চিঠি’। সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে প্রামাণ্য অনুষ্ঠান ‘ডার্টিংটনে রবীন্দ্রনাথ’। এর পর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচারিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘আশা পুরাও তুমি এসো কাছে’।

শিল্পকলা একাডেমির চার দিনের আয়োজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ৮ মে থেকে জাতীয় নাট্যশালা মিলনায়তনে শুরু হচ্ছে চার দিনব্যাপী অনুষ্ঠানমালা ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’। প্রতিদিন বিকেলে আলোচনা, সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাট্যপ্রদর্শনীর আয়োজন থাকবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আয়োজনের তৃতীয় দিনে জাতীয় চিত্রশালা ভবনের গ্যালারি-২-এ উদ্বোধন করা হবে ‘রবির চিত্র চিত্রে রবী’ শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনী। সমাপনী দিনে মঞ্চস্থ হবে রবীন্দ্রনাথের নাটক অচলায়তন। এছাড়া দেশের সব জেলা শিল্পকলা একাডেমিতেও অনুষ্ঠিত হবে আলোচনা, সংগীত, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার উৎসব

বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব’-এর ৩৭তম আসর। আগামী ৮ ও ৯ মে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হবে উৎসবটি। এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি ও মহড়া।

এবারের উৎসব উৎসর্গ করা হচ্ছে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে, শাহজাহান হাফিজ এবং মুক্তিযোদ্ধা ও নজরুলসংগীত শিল্পী ডালিয়া নওশীনকে। এ ছাড়া কলিম শরাফীর জন্মদিন উপলক্ষে এবারও প্রদান করা হবে ‘কলিম শরাফী পদক’। এ বছর পদক পাচ্ছেন রবীন্দ্রসংগীত শিল্পী ইফফাত আরা দেওয়ান। উৎসবে সংস্থার দেড় শতাধিক শিল্পীর পাশাপাশি অংশ নেবেন দেশের বিভিন্ন আবৃত্তিকার ও নৃত্যশিল্পীরা।