নিজের নামে ভুয়া অ্যাপ-ভিডিও, সতর্ক করলেন অনন্ত জলিল
নিজের নামে ভুয়া অ্যাপ-ভিডিও, সতর্ক অনন্ত জলিল

নিজের নাম ব্যবহার করে ভুয়া অ্যাপ, ওয়েবসাইট ও এআই প্রযুক্তিতে তৈরি ভিডিও ছড়ানোর অভিযোগ তুলেছেন চিত্রনায়ক অনন্ত জলিল। গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে সতর্কবার্তা দেন।

ভুয়া অ্যাপ ও ওয়েবসাইটের প্রচারণা

ফেসবুক পোস্টে অনন্ত জলিল জানান, কিছু অসাধু ব্যক্তি বা চক্র তাঁর নাম ব্যবহার করে বিশেষ করে ক্যাসিনো ও জুয়াসংক্রান্ত ফেক অ্যাপ ও ওয়েবসাইট প্রচার করছে। পাশাপাশি এআই প্রযুক্তি ব্যবহার করে তাঁর নামে ভুয়া ভিডিও তৈরি করে সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

পোস্টে অনন্ত জলিল স্পষ্টভাবে বলেন, এসব অ্যাপ, ওয়েবসাইট কিংবা ভিডিওর সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। তিনি সবাইকে এসব ভুয়া প্রচারণা থেকে দূরে থাকার আহ্বান জানান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভক্তদের জন্য নির্দেশনা

একই সঙ্গে ভক্তদের উদ্দেশে তিনি অনুরোধ করেন, যেন তাঁরা শুধু তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেল অনুসরণ করেন এবং অন্য কোথাও তাঁর নাম ব্যবহার করে প্রকাশিত পোস্ট বা ভিডিও দেখে বিভ্রান্ত না হন।

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

ঢালিউড থেকে আরও পড়ুন: অনন্ত জলিল, বাংলা সিনেমা, ঢালিউড, ঢাকাই সিনেমা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ