বর্ণবাদী আচরণে ক্লান্ত ভিনিসিয়ুস জুনিয়র, প্রতিবাদে অবিচল
বর্ণবাদী আচরণে ক্লান্ত ভিনিসিয়ুস, প্রতিবাদে অবিচল

বিশ্বকাপে আজ ব্রাজিলের দাপুটে জয়ের রূপকার ভিনিসিয়ুস জুনিয়র। গোল করে তাঁর উচ্ছাস ও নজরকাড়া, সংক্রামক সাম্বা নাচ সবাইকে উদ্বেল করে সবসময়। অথচ অত্যন্ত ন্যাক্কারজনক বিষয় হচ্ছে, রিয়াল মাদ্রিদের হয়ে খেলা বিখ্যাত ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র বহু বছর ধরে মাঠে ও মাঠের বাইরে বর্ণবাদী আচরণের শিকার হয়ে আসছেন।

বর্ণবাদী আচরণের শিকার ভিনিসিয়ুস

স্পেনের বিভিন্ন স্টেডিয়ামে তাকে বারবার 'বানর' বলে অপমান করা হয়েছে, তাঁর উদ্দেশে বর্ণবাদী স্লোগান দেওয়া হয়েছে এবং হুমকিও দেওয়া হয়েছে। তবে তিনি শক্ত হয়ে প্রতিবাদ করে আসছেন এসকল কদর্য বর্ণবাদের। তবে টল, ডার্ক, হ্যান্ডসাম ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নিজেই এ নিয়ে কথা বলতে বলতে ক্লান্তির কথা জানান প্রায়ই।

ক্যারিয়ারের সঙ্গী বর্ণবাদ

ভিনির ক্যারিয়ার যেন তাঁর অসাধারণ ক্রীড়ানৈপুণ্যের অনাকাঙ্ক্ষিত সঙ্গী বর্ণবাদের বিরুদ্ধে এক দীর্ঘ লড়াইয়ের নাম। তিনি বারবার বলেছেন, এই আচরণ তাকে মানসিকভাবে ক্লান্ত করে ফেলেছে, কিন্তু তিনি থেমে যাবেন না।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ