ফেক পুরস্কারের ফাঁদ: টাকা দিলেই জুটবে সাহিত্য সম্মান?
ফেক পুরস্কারের ফাঁদ: টাকা দিলেই জুটবে সাহিত্য সম্মান?

একবার এক ধুরন্ধর লোক আমার সঙ্গে যোগাযোগ করে বলেছিল, কিছু টাকা দিলে আমাকে একটা সাহিত্য পুরস্কার জুটিয়ে দেবে সে! শর্ত হলো, পুরস্কারের টাকাটাও তাকে দিয়ে দিতে হবে। আমি ঠাট্টা করে বললাম, ‘এখানে তো দেখি সবই আপনার লাভ! আমার লাভ কোথায়?’

ধুরন্ধরের প্রস্তাব

লোকটি বলল, ‘আপনে একটা অ্যাওয়ার্ড পাইলেন...পেপারে নাম আসল, ফেসবুকে পোস্ট দিতে পারবেন...ঘরে ট্রফিটা সাজাইয়া রাখবেন, মানুষ দেখব।’ আমি জিজ্ঞেস করলাম, ‘কিন্তু আমি তো জানি এটা কীভাবে পেয়েছি...ফেক একটা অ্যাওয়ার্ড।’ সে উত্তর দিল, ‘আপনে জানবেন, দুনিয়া তো জানব না।’

আমি বললাম, ‘কী বলেন, দুনিয়ার সব মানুষ বেকুব নাকি...অনেকেই বুঝে যাবে...’ ধুরন্ধরটি জোর দিয়ে বলল, ‘কিন্তু বেশির ভাগই বুঝব না! দুনিয়াতে বেকুব মানুষই বেশি, বুঝছেন?’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফেক সম্মানের বাস্তবতা

দুনিয়াতে আসলেই বেকুব বেশি কি না, আমি জানি না। জানার উপায়ও নেই। তবে আজকাল যে হারে মানুষজন ‘ফেক সম্মান’ নিয়ে বাহাদুরি করে বেড়ায়...টাকা খরচ করে বিদেশে গিয়ে এসব ‘অর্জন’ করে, তাতে মনে হয়, ওরা বোধ হয় বুঝে গেছে, দুনিয়ায় বেকুব মানুষই বেশি, আর তাদের নিয়মিত বিভিন্ন কায়দায় বেকুব বানাতে হবে!

[বি.দ্র.: কেউ যদি মনে করে এই পোস্টে আমি অক্সফোর্ড-কাণ্ডের দিকে ইঙ্গিত করেছি, তাহলে তাকে দোষ দেওয়া ঠিক হবে না! মানুষমাত্রই সন্দেহপ্রবণ! দুইয়ে দুইয়ে চার মেলাতে ওস্তাদ!]

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ