তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথ অনুষ্ঠানে ‘প্রেমিকা’ তৃষা কৃষ্ণানের স্নিগ্ধ সাজে নজর কাড়লেন অভিনেত্রী। রোববার (১০ মে) চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এই ঐতিহাসিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে তৃষার উপস্থিতি
বাড়ি থেকে বেরোতেই ক্যামেরাবন্দি হন তৃষা। পরনে নীল সিল্কের শাড়ি, বেইজ রঙা সূক্ষ্ম সুতোর কাজ করা ব্লাউজ। সঙ্গে মানানসই সোনালি গহনা। বিশেষ করে গলায় হীরে ও পান্নার হার নজর কাড়ে। হালকা মেকআপ আর খোঁপায় জুঁই ফুলের মালা তাকে আরও স্নিগ্ধ করে তোলে। ফটোসাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘উদগ্রীব হয়ে আছি’। তার সঙ্গে ছিলেন মা উমা কৃষ্ণান।
রাজনৈতিক পটভূমি
তামিলনাড়ু নির্বাচনের ফল প্রকাশ্যে আসে ৪ মে, যা ছিল তৃষা কৃষ্ণানের জন্মদিন। বিপুল ভোটে জয়ী হন অভিনেতা থেকে রাজনীতিবিদ থালাপতি বিজয়। এরপর টানা পাঁচ দিনের জল্পনা ও নাটকীয় পটপরিবর্তনের পর অবশেষে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। তার দল টিভিকে সবচেয়ে বেশি আসন পেলেও একক সরকার গঠনের জন্য প্রয়োজনীয় জাদুসংখ্যা ছুঁতে পারেনি। তবে শেষ পর্যন্ত সেই বাধা পেরিয়ে সরকার গঠন করেন বিজয়।
প্রেমের গুঞ্জন
মাসকয়েক ধরেই শিরোনামে বিজয়। অভিনয়ের পাশাপাশি তার রাজনৈতিক সফরে দেখা গেছে তৃষা কৃষ্ণানকে। বিবাহবিচ্ছেদের মামলা করেছেন অভিনেতার স্ত্রী সংগীতা। সেই আবহে জোরালো হয়েছে তৃষা কৃষ্ণানের সঙ্গে বিজয়ের প্রেমের গুঞ্জন।
শপথ গ্রহণ
দক্ষিণী তারকা থালাপতি বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ পাঠ করেন— ‘আমি শ্রী জোসেফ বিজয়...’ তামিল ভাষায় শপথ নেন তিনি। হাততালিতে ফেটে পড়ে স্টেডিয়াম।



