গোবিন্দ ভালো বাবা কিন্তু স্বামী হিসেবে সফল নন: সুনীতা
গোবিন্দ ভালো বাবা, স্বামী হিসেবে সফল নন: সুনীতা

বলিউড অভিনেতা গোবিন্দকে নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন তার স্ত্রী সুনীতা আহুজা। তিনি বলেন, “গোবিন্দ একজন ভালো ছেলে, ভালো বাবা এবং ভালো মানুষ হলেও স্বামী হিসেবে তিনি ততটা সফল নন।”

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সুনীতা জানান, দাম্পত্য জীবনে তিনি স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়া, একসঙ্গে সময় কাটানো কিংবা ছোট ছোট সুখের মুহূর্ত চেয়েছিলেন। কিন্তু গোবিন্দ সবসময় পরিবার ও কাজের দায়িত্ব নিয়েই ব্যস্ত ছিলেন।

সুনীতার ভাষায়, “গোবিন্দ সারা জীবন অন্যদের জন্যই কাজ করেছেন, নিজের জীবনটাকে উপভোগ করার সুযোগ নেননি। তাই তিনি মজা করেই বলেন, “গোবিন্দর মতো ছেলে চাই, স্বামী নয়।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দীর্ঘ চার দশকের সংসারজীবনের পর স্ত্রীর এমন মন্তব্য এখন বলিউডজুড়ে আলোচনায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ