আশু রেড্ডির বিরুদ্ধে ৯ কোটি প্রতারণার অভিযোগ, যা বললেন অভিনেত্রী
আশু রেড্ডির বিরুদ্ধে ৯ কোটি প্রতারণা, যা বললেন তিনি

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আশু রেড্ডিকে ঘিরে ৯ কোটি রুপির অর্থ প্রতারণার অভিযোগে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা চলছে। চলমান বিতর্কের মধ্যে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, হায়দরাবাদ সিটি সেন্ট্রাল ক্রাইম স্টেশনে (সিসিএস) অভিনেত্রী এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, এই অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার কয়েক ঘণ্টা পরই মুখ খোলেন আশু রেড্ডি। নিজের বিরুদ্ধে ওঠা এই অভিযোগকে ‘ভুয়া তথ্য’ আখ্যা দিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় আশু রেড্ডি লেখেন, ‘আমার সম্মতি ছাড়া কোনো ধরনের ভুয়া খবর বা তথ্য ছড়ানো হলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ ভক্ত ও সংবাদমাধ্যমকে তথ্য প্রচারের ক্ষেত্রে সংযত হওয়ার আহ্বান জানিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন।

বর্তমানে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। পুলিশের তদন্ত চলমান থাকলেও অভিনেত্রী নিজের অবস্থানে অনড় থেকে আইনি লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন। দক্ষিণী বিনোদন জগতের পরিচিত মুখ আশু রেড্ডি মূলত তেলেগু সিনেমার মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন। ‘চাল মোহন রাঙ্গা’, ‘ফোকাস’, ‘স্পার্ক লাইফ’, ‘ইয়েভাম’ এবং ‘পদ্মাব্যুহম লো চক্রধারী’র মতো বেশ কিছু সিনেমায় অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা পান। তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস তেলেগু’। এই শো-তে অংশ নেওয়ার পরই তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ