ঐশ্বরিয়ার মুকুটে নয়া পালক, ফের কেন চর্চায় অভিনেত্রী?
ঐশ্বরিয়ার মুকুটে নয়া পালক, ফের কেন চর্চায় অভিনেত্রী?

কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেট থেকে শুরু করে লরিয়াল ও লঞ্জিনের মতো ব্র্যান্ডের বিশ্বজনীন মুখ—পঞ্চাশোর্ধ্ব সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের গ্ল্যামারের ছটা আজও কমেনি। সম্প্রতি জে ডব্লিউ ম্যারিয়টের মতো বিলাসবহুল আন্তর্জাতিক হোটেল চেইনের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে তিনি প্রমাণ করেছেন যে তাঁর গ্লোবাল ব্র্যান্ড ভ্যালু এখনও আকাশছোঁয়া।

সম্পত্তির ব্যবধান

ঐশ্বরিয়ার আনুমানিক মোট সম্পত্তি প্রায় ৮০০ থেকে ৮৫০ কোটি টাকা, যেখানে অভিষেক বচ্চনের একক সম্পত্তির পরিমাণ ২৮০ কোটির আশপাশে। অভিষেকের উপার্জন আসে সিনেমা, ওটিটি প্রজেক্ট এবং তাঁর মালিকানাধীন প্রো-কাবাডি টিম 'জয়পুর পিঙ্ক প্যান্থার্স' ও আইএসএল ফুটবল টিম 'চেন্নাইয়িন এফসি' থেকে। তবে বচ্চন পরিবারের অমিতাভ বচ্চনের বিপুল সম্পত্তি ও ঐতিহ্যবাহী বাংলো 'জলসা'র উত্তরাধিকারী হিসেবে অভিষেকের ভবিষ্যৎ আর্থিক ভিত্তি সুদৃঢ় হলেও নিজস্ব উপার্জনে স্ত্রী ঐশ্বরিয়া প্রায় তিনগুণ এগিয়ে।

আন্তর্জাতিক ব্র্যান্ড চুক্তি

ঐশ্বরিয়ার বিপুল আয়ের বেশিরভাগই আসে তাঁর দীর্ঘকালীন আন্তর্জাতিক ব্র্যান্ড চুক্তি থেকে। নতুন জে ডব্লিউ ম্যারিয়টের ক্যাম্পেন তাঁর গ্লোবাল ব্র্যান্ড ভ্যালুকে আরও বাড়িয়ে দিয়েছে। বলিপাড়ার বোদ্ধাদের মতে, ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ যাই হোক না কেন, গ্ল্যামার দুনিয়ার বাণিজ্যিক সাম্রাজ্যে তিনি আজও একচ্ছত্র রানি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

১৯৯৪ সালে বিশ্বসুন্দরীর খেতাব জেতার পর হিন্দি ও তামিল সিনেমার অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হয়ে ওঠা ঐশ্বরিয়ার ক্যারিয়ারের এত বছর পেরিয়েও তাঁর গ্ল্যামার ও আন্তর্জাতিক চাহিদা একফোঁটাও কমেনি। জে ডব্লিউ ম্যারিয়টের এই মেগা ঘোষণাই তার সবচেয়ে বড় প্রমাণ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ