বলিউডের নব্বই দশকের সুপারস্টার গোবিন্দ। ‘রাজাবাবু’, ‘আঁখে’, ‘হিরো নম্বর ১’, ‘পার্টনার’— একের পর এক সিনেমায় তার নাচ ও কৌতুক মেশানো সংলাপ, মুখভঙ্গিমা, রঙবাহারি পোশাক তার অনুরাগীর সংখ্যা বাড়িয়েছে। আজও বহু দর্শকের পছন্দের তালিকায় অভিনেতা। কিন্তু সেই গোবিন্দকে ইদানীং বিভিন্ন প্রযোজক ও পরিচালকের কাছ থেকে শুনতে হচ্ছে নানা কটু কথা। তাদের কথায় তিনি নাকি ‘অপেশাদার’।
গোবিন্দর বয়স হয়েছে। হাতে কাজ নেই। তাই অনেকেই ‘অপেশাদার’ বলে অভিযোগ এনেছেন তার বিরুদ্ধে। যদিও এসব অভিযোগকে ষড়যন্ত্র বলে উড়িয়ে দিয়েছেন গোবিন্দ। এবার বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত গোবিন্দর সাক্ষাতের অভিজ্ঞতার কথা শোনালেন। অভিনেত্রীর মুখের ওপর নাকি ঢেকুর তুলেছিলেন অভিনেতা। কী ঘটেছিল শুটিং সেটে?
শুটিং সেটের ঘটনা
সেই সময় বলিউড ইন্ডাস্ট্রিতে নতুন রাখি সাওয়ান্ত। তার একটি মিউজিক ভিডিও সবে হিট করেছে। অভিনেত্রী হওয়ার ইচ্ছা ছিল তার। নাচতে পারতেন। সে কারণে আইটেম নম্বরের প্রস্তাব পেতে শুরু করেন তিনি। ২০০০ সালে মুক্তি পায় গোবিন্দ-টুইঙ্কেল খান্না অভিনীত সিনেমা ‘জরু কা গুলাম’। সেই সিনেমায় একটি ‘আইটেম গান’ করেন রাখি সাওয়ান্ত। গানটি ছিল— ‘খুলা হ্যায় মেরা পিঞ্জরা’। সেই গানের শুটিংয়ের কল টাইম ছিল একেবারে সকালে। রাখি সকাল ৬টা থেকে বসেছিলেন নায়কের অপেক্ষায়। গোবিন্দ সেটে ঢোকেন অনেকটা দেরিতে।
অভিনেত্রী বলেন, ‘আমি গোবিন্দের অনুরাগী ছিলাম। উনি সেটে ঢুকতেই সেটে গিয়ে অভিবাদন জানাতে গেলাম। উনি বিকট শব্দ করে মুখের ওপর ঢেকুর তোলেন, তারপর বেরিয়ে যান। আমার মনে হলো সকালে হয়তো এমন কিছু খেয়েছিলেন যার ফলে এমনটি হয়েছিল।’ যদিও অনেকের কাছে অপমানজনক এ ঘটনা। তবু রাখি জানান, তিনি মনে কোনো খারাপ লাগা পুষে রাখেননি গোবিন্দের বিরুদ্ধে।



