শার্লক হোমসের ড. ওয়াটসন চরিত্রের অভিনেতা ডেভিড বার্ক মারা গেছেন
শার্লক হোমসের ড. ওয়াটসন অভিনেতা ডেভিড বার্ক মারা গেছেন

জনপ্রিয় টিভি সিরিজ শার্লক হোমসে ড. ওয়াটসন চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া ব্রিটিশ অভিনেতা ডেভিড বার্ক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। গত ১০ মে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার (১৫ মে) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার প্রতিনিধিত্বকারী সংস্থা স্কট মার্শাল পার্টনার্স। তবে পরিবারের পক্ষ থেকে এখনো তার মৃত্যুর কারণ জানানো হয়নি।

প্রাথমিক জীবন ও শিক্ষা

১৯৩৪ সালের ১৫ মে জন্ম নেওয়া ডেভিড বার্ক লন্ডনের বিখ্যাত অভিনয় শিক্ষাপ্রতিষ্ঠান রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্ট থেকে অভিনয়ের প্রশিক্ষণ নেন। পরে জাতীয় নাট্যশালার মঞ্চে কিং লিয়ার নাটকে অভিনয় করেন তিনি। সেখানে তার সহশিল্পী ছিলেন ইয়ান হলম।

অভিনয়জীবন

দীর্ঘ অভিনয়জীবনে তিনি মিডসোমার মার্ডার্সসহ একাধিক জনপ্রিয় প্রযোজনায় অভিনয় করেছেন। এছাড়া রেইলি, এস অব স্পাইজ, দ্য ওম্যান ইন ব্ল্যাক, দ্য রাইভালস, বার্টি অ্যান্ড এলিজাবেথ এবং দ্য ম্যান হু সো টুমরোতে ও দেখা গেছে তাকে। আশির দশকে জেরেমি ব্রেটের সঙ্গে ‘শার্লক হোমস’ সিরিজের প্রথম মৌসুমে ড. ওয়াটসন চরিত্রে অভিনয় করেন ডেভিড বার্ক। পরে দ্বিতীয় সিজনে তার জায়গায় অভিনয় করেন এডওয়ার্ড হার্ডউইক।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ব্যক্তিগত জীবন ও পরিবার

ডেভিড বার্ক মৃত্যুকালে স্ত্রী আনা ক্যালডার মার্শাল এবং ছেলে টম বার্ককে রেখে গেছেন। জানা গেছে, দীর্ঘ সময় পরিবার থেকে দূরে থেকে শুটিং করতে হওয়ায় মানসিকভাবে কষ্ট পেতেন তিনি। স্ত্রী ও সন্তানের কাছ থেকে দূরে থাকার কারণে দ্বিতীয় মৌসুমে আর অভিনয় না করার সিদ্ধান্ত নেন ডেভিড বার্ক। তার ছেলে টম বার্কও বাবার পথ অনুসরণ করে অভিনয়ে এসেছেন। তিনি দ্য মাস্কেটিয়ার্স ও স্ট্রাইকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পেয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ