সমুদ্রসৈকতে এক পাশে বসানো হয়েছে বড় পর্দা। খোলা আকাশের নিচে বসে সিনেমা দেখছেন দর্শকেরা। সারি ধরে পাতা চেয়ারে বসে সিনেমার পর্দায় চোখ রেখেছেন অনেকে।
সৈকতের বালুর ওপর সিনেমা আসর
সৈকতের বালুর ওপর গায়ে কম্বল জড়িয়ে সিনেমা দেখতে বসেছেন অনেক দর্শক। বিশাল পর্দা টানিয়ে চলছে সিনেমা দেখা। খোলা আকাশের নিচে সিনেমা দেখতে এসেছে বিভিন্ন বয়সের মানুষ।
সৈকতঘেঁষা সড়কের পাশেও দর্শক
সৈকতঘেঁষা সড়কের পাশে বসেও সিনেমা দেখছেন অনেকে। উৎসবের শহরে গভীর রাতেও জমজমাট সমুদ্রসৈকত। বিশাল পর্দা, সমুদ্রের ঢেউয়ের শব্দ আর খোলা আকাশ—সব মিলিয়ে সিনেমা দেখার অন্য রকম পরিবেশ সৃষ্টি হয়েছে।
এই আয়োজনটি দর্শকদের জন্য একটি অনন্য অভিজ্ঞতা এনে দিয়েছে। প্রকৃতির মাঝে সিনেমা উপভোগ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তারা।



