গ্রেফতার আবুল বাশার ববির স্বামী? যা বললেন অভিনেত্রী
গ্রেফতার আবুল বাশার ববির স্বামী? যা বললেন অভিনেত্রী

ঢালিউড অভিনেত্রী ইয়ামিন হক ববি ব্যবসায়ী মির্জা আবুল বাশারের গ্রেফতারির পর তাকে নিজের স্বামী দাবি করে প্রকাশিত সংবাদে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। শনিবার (২০ জুন) রাতে ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

গ্রেফতার ও প্রতারণার অভিযোগ

গুলশান থানা পুলিশ ব্যবসায়ী মির্জা আবুল বাশারকে গ্রেফতার করে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চাকরি দেওয়া, ব্যবসায় বিনিয়োগ, গাড়ি কেনাবেচা ও কুরবানির গরু কেনার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (২০ জুন) মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আল আমিন হোসাইন গ্রেফতারের তথ্য জানান।

গণমাধ্যমে ভুয়া সংবাদ

প্রতারণার খবর প্রকাশ্যে আসার পরপরই কয়েকটি গণমাধ্যম সরাসরি দাবি করে— গ্রেফতার মির্জা আবুল বাশার অভিনেত্রী ইয়ামিন হক ববির স্বামী। এর পরিপ্রেক্ষিতে রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে এক বিবৃতির মাধ্যমে এ গুঞ্জন পুরোপুরি নাকচ করে দেন অভিনেত্রী ববি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইয়ামিন হক ববি তার পোস্টে লেখেন, 'শনিবার বিকাল থেকে ব্যবসায়ী মির্জা আবুল বাশার কেন্দ্র করে আমাকে নিয়ে বেশকিছু গণমাধ্যমে চটকদার সংবাদ প্রকাশ করা হয়েছে। সেখানে বাশারের সঙ্গে জড়িয়ে কোথাও 'কথিত স্ত্রী', কোথাও 'স্ত্রী' শিরোনামে খবর প্রকাশ করা হয়েছে। বিষয়টি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।'

অভিনেত্রীর প্রতিক্রিয়া

ববি আরও বলেন, 'মূলত ভিউ বাণিজ্য ও আমার সম্মানহানি করতেই একটি কুচক্রী মহল এ কাজ করছে। তবে দেশের গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি আমার আস্থা রয়েছে। আমাকে হেয় করার জন্য যেসব গণমাধ্যম ভুয়া খবর ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিনেত্রী বলেন, 'আমাকে আপনারা দীর্ঘদিন ধরে চেনেন, যদি বিয়ে নামের পবিত্র সম্পর্কে জড়িয়ে থাকি, সেটি অবশ্যই আমি নিজ থেকে সামনে আনব।'

সর্বশেষ কাজ

উল্লেখ্য, অভিনেত্রী ইয়ামিন হক ববিকে সবশেষ বড়পর্দায় দেখা গেছে গত ঈদে 'তছনছ' সিনেমায়। তার বিপরীতে জুটি হয়ে কাজ করেন অভিনেতা মুন্না খান।