'ভ্যানিশিং ম্যান রিটার্নস'-এ দর্শক মুগ্ধ জারবীনি
'ভ্যানিশিং ম্যান রিটার্নস'-এ দর্শক মুগ্ধ জারবীনি

বছর দুয়েক আগে অনলাইনে মুক্তি পেয়েছিল ‘ভ্যানিশিং ম্যান’ নাটকটি। মুক্তির পর দর্শকদের কাছ থেকে বেশ সাড়া পেয়েছিল এটি। সেই ধারাবাহিকতায় সম্প্রতি এসেছে নাটকটির সিক্যুয়াল ‘ভ্যানিশিং ম্যান রিটার্নস’। বরাবরের মতোই দর্শকের মন জয় করেছে এই সিক্যুয়াল।

৬০ লাখ দর্শকের দেখা নাটক

ইতিমধ্যে নাটকটি দেখেছেন প্রায় ৬০ লাখ দর্শক। ইউটিউবে মন্তব্যের ঘরে জমা পড়েছে আড়াই হাজারেরও বেশি মন্তব্য। দর্শকদের কাছে সবচেয়ে বেশি নজর কেড়েছেন জিয়াউল হক পলাশের বিপরীতে অভিনয় করা তরুণ অভিনেত্রী শেগুফতা আহমেদ জারবীনি। নবাগতার মিষ্টি চেহারা ও হাসির পাশাপাশি তার অভিনয়ও মুগ্ধ করেছে দর্শকদের।

দর্শকদের প্রশংসায় ভাসছেন জারবীনি

সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে মন্তব্যে দেখা গেছে ইতিবাচক প্রতিক্রিয়া। কেউ কেউ লিখেছেন, ‘নায়িকা অসাধারণ অভিনয় করেছে। একদম ন্যাচারাল, নো ওভার এক্টিং। আরো নাটকে দেখতে চাই।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘মেয়েটাকে দারুণ মানিয়েছে। পরিমিত অভিনয়।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কাজটি নিয়ে দর্শকের সাড়া প্রসঙ্গে জারবীনি বলেন, ‘নাটকটি রিলিজের পর থেকে এখনো পর্যন্ত দর্শকদের কাছ থেকে এত বেশি সাড়া পাচ্ছি, তা অভাবনীয়। সত্যি বলতে এই অভিজ্ঞতা আমার জন্য একদমই নতুন। ফেসবুকের বিভিন্ন পোস্ট এবং তাদের মন্তব্য দেখে আমি আপ্লুত। সবাই এত প্রশংসা করছেন আমি নিজেই খুব লজ্জা পাচ্ছি। বিষয়টি অনেক উপভোগ করছি।’

অভিনয়ে নতুন নন জারবীনি

যদিও অভিনয়ে জারবীনি একেবারে নতুন নন। তার স্বপ্ন ছিল পাইলট হওয়ার, সেজন্য অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনাও শেষ করেছেন। এর মাঝেই এসেছেন অভিনয়ে। এর আগে নাজমুল হুদা ঈমনের পরিচালনায় ‘কুড বি আস!’ ও ‘কুলেজ’-এ অভিনয় করলেও ‘ভ্যানিশিং ম্যান রিটার্নস’ দিয়ে কেন্দ্রীয় চরিত্রে অভিষেক হয় জারবীনির। যদিও আগের কিস্তিতে তিনি অভিনয় করেছিলেন এবং তাতে পলাশের বিপরীতে দেখা গিয়েছিল সাফা কবিরকে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রটাগনিস্ট হিসেবে সুযোগ পাওয়ার অনুভূতি

নবাগতা এই অভিনেত্রী বলেন, ‘যেহেতু “ভ্যানিশিং ম্যান”-এ আমি ছিলাম সেহেতু জানতাম যে এটার সিক্যুয়ালেও থাকব। কিন্তু আমি যে প্রটাগনিস্ট হিসেবে সুযোগ পাব এতে, এটা ভাবিনি। ভেবেছিলাম সাফা কবির আপুই থাকবেন। কিন্তু শুটিং শুরুর এক সপ্তাহ আগে জানতে পারি যে, এখানে একমাত্র মেয়ে চরিত্রে আমিই আছি। উচ্ছ্বসিত ছিলাম একইসঙ্গে নার্ভাসও। চেষ্টা করেছি নিজের সবটুকু দিয়ে কাজ করার। দর্শক যখন কাজটি পছন্দ করতে শুরু করল তখন ভালো লাগাটা বেড়ে গেল।’

নির্মাতার প্রতিক্রিয়া

নাটকটির নির্মাতা নাজমুল হুদা ইমন বলেন, ‘“ভ্যানিশিং ম্যান” নাটকটি যে পরিমাণ ইতিবাচক সাড়া পেয়েছি, সিক্যুয়ালটিতে তা তার চেয়েও অনেক বেশি। সবাই অনেক প্রশংসা করছেন, দর্শকরা উপভোগ করছেন কাজটি। পলাশের সঙ্গে জারবীনির জুটিটা দর্শক আরও বেশি পছন্দ করেছেন। নতুন হিসেবে সে অনেক ভালো পারফর্ম করেছে। যা দর্শকরাই বলছেন।’

অভিনয়শিল্পী

‘ভ্যানিশিং ম্যান রিটার্নস’-এ জিয়াউল হক পলাশ ও জারবীনি ছাড়া আরও অভিনয় করেছেন সৈয়দ বাচ্চু, এরফান মৃধা শিবলু, জাবেদ গাজি, ফরহাদ জুলফিকার, আনোয়ার হোসেন, শাহানা স্বপ্না এবং শরীফ আজম প্রমুখ।