রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আসন্ন বন্ধুবরণ ও ফল উৎসবের সার্বিক পরিকল্পনা ও সফল বাস্তবায়ন নিশ্চিত করতে একটি সাংগঠনিক বৈঠক করেছে। ৭ জুলাই সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত এই বৈঠকে বন্ধুবরণ ও ফল উৎসবের কর্মপরিকল্পনা, দায়িত্ব বণ্টন, অনুষ্ঠানসূচি, স্বেচ্ছাসেবকদের দায়িত্ব এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে আলোচিত বিষয়
বৈঠকে বন্ধুরা অনুষ্ঠানটি সুষ্ঠু, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। সভাপতি সুইটি রাণী বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় বন্ধুবরণ ও ফল উৎসব সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। এ আয়োজন বন্ধুসভার সদস্যদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে বলে আমরা বিশ্বাস করি।’
নেতৃবৃন্দের বক্তব্য
সাধারণ সম্পাদক বাঁধন রায় বলেন, ‘নবীন বন্ধুদের আন্তরিকভাবে বরণ করে নেওয়া এবং সবার অংশগ্রহণে একটি আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করাই আমাদের লক্ষ্য। আশা করছি, সবার সম্মিলিত সহযোগিতায় এবারও আমরা একটি সুন্দর ও স্মরণীয় আয়োজন উপহার দিতে পারব।’
উপস্থিত সদস্যবৃন্দ
এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা সারিকা তাসনিম, তুহিনুজ্জামান ও রিয়াদ খান, সাধারণ সম্পাদক বাঁধন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রাবন্তী সরকার, সাংগঠনিক সম্পাদক আসিফ উদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক নাঈম শাহরিয়ার, প্রচার সম্পাদক শামীম হোসেন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মুয়াজ্জিন হোসাইন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক বায়েজীদ হায়দার এবং ম্যাগাজিন সম্পাদক জুবায়ের ফাহিম।



