নতুন আঙ্গিকে ফিরছে ‘মেরিল ক্যাফে লাইভ’, সঞ্চালনায় নীল ও মৌসুমী
নতুন আঙ্গিকে ফিরছে ‘মেরিল ক্যাফে লাইভ’

জনপ্রিয় টক শো ‘মেরিল ক্যাফে লাইভ’ নতুন আঙ্গিকে ফিরছে। অনুষ্ঠানটির নতুন সেট ও পরিবর্তিত সেগমেন্ট নিয়ে আসছে এটি। আয়োজকরা জানিয়েছেন, নতুন সেটের পাশাপাশি বিভিন্ন সেগমেন্টে আনা হয়েছে ভিন্নতা, যা অতিথিদের সঙ্গে আলাপচারিতাকে আরও গতিশীল ও বৈচিত্র্যময় করবে।

সঞ্চালনায় দুই জনপ্রিয় উপস্থাপক

অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জনপ্রিয় দুই উপস্থাপক নীল হুরেজাহান ও মৌসুমী মৌ। তারা দর্শকদের কাছে ইতিমধ্যেই পরিচিত মুখ।

প্রচারের সময়সূচি

মেরিল মিল্ক সোপ বারের সৌজন্যে আজ ২৮ জুন থেকে সপ্তাহের প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে প্রথম আলোর ফেসবুক পেজ, প্রথম আলো ডটকম এবং ‘প্রথম আলো এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনুষ্ঠানের ইতিহাস

অনুষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল ২০১৮ সালে ‘আলাপন’ নামে। প্রথম আলো ডটকমের উদ্যোগে শুরু হওয়া অনুষ্ঠানটি দ্রুতই বিনোদনপ্রেমী দর্শকদের কাছে পরিচিতি ও গ্রহণযোগ্যতা পায়। দর্শকপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে ২০১৯ সালে অনুষ্ঠানটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘ক্যাফে লাইভ’। ধীরে ধীরে এটি হয়ে ওঠে দেশের ডিজিটাল বিনোদন সাংবাদিকতার অন্যতম নিয়মিত আয়োজন।

২০২২ সালে অনুষ্ঠানটির সঙ্গে যুক্ত হয় দেশের জনপ্রিয় ব্যক্তিগত পরিচর্যা ব্র্যান্ড ‘মেরিল’। এরপর ‘মেরিল ক্যাফে লাইভ’ নামে যাত্রা শুরু করলেও অনুষ্ঠানটির মূল দর্শন ছিল একই—তারকাদের জীবনের জানা-অজানা গল্প দর্শকের সামনে তুলে ধরা।

আয়োজকের বক্তব্য

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বিপণন প্রধান জেসমিন জামান বলেন, ‘দর্শক ও তারকাদের মাঝে সংযোগ তৈরিতে “মেরিল ক্যাফে লাইভ” সব সময়ই অনন্য মাধ্যম। নতুন আঙ্গিকে শুরু হতে যাওয়া অনুষ্ঠানটি দর্শকদের বিনোদনের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ এবং উপভোগ্য করবে বলে আমাদের বিশ্বাস।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অতিথি ও পর্ব সংখ্যা

গত কয়েক বছরে ‘মেরিল ক্যাফে লাইভ’–এ অতিথি হিসেবে হাজির হয়েছেন চলচ্চিত্র, নাটক, সংগীত, উপস্থাপনা ও ওটিটি অঙ্গনের অসংখ্য জনপ্রিয় তারকা। তাঁদের নতুন কাজ, সাফল্য, সংগ্রাম, স্মৃতি, পরিকল্পনা এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে খোলামেলা আলাপ অনুষ্ঠানটিকে দিয়েছে আলাদা মাত্রা। দীর্ঘ এই পথচলায় অনুষ্ঠানটির ১ হাজার ৬০০টিরও বেশি পর্ব প্রচারিত হয়েছে।