ভালুকায় পোল্ট্রি খামারের চাল থেকে পড়ে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু
ভালুকায় পোল্ট্রি খামারের চাল থেকে পড়ে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় পোল্ট্রি খামারের টিনের চাল থেকে পড়ে জাকির হোসেন (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ভরাডোবা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার পুরুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিবরণ

নিহত জাকির হোসেন উপজেলার পুরুরা গ্রামের আবু সাইদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, জাকির হোসেন নিজ পোল্ট্রি খামারের টিনের চালে উঠে শেডে পানি ছিটানোর যন্ত্র (স্প্রিংকলার) মেরামতের কাজ করছিলেন। এ সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। এতে তার মাথায় মারাত্মক আঘাত লাগে।

চিকিৎসা ও মৃত্যু

স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ